চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া বলেছেন, চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় মরহুম আঃ করিম পাটওয়ারী ছিলেন আমাদের সকলের জন্য অনুকরনীয় ব্যাক্তিত্ব। তিনি তাঁর আদর্শ দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন। আমাদের ব্যাক্তিগত জীবনে তার এই বর্ণাঢ্য জীবন থেকে অনেক কিছু শিক্ষা গ্রহনের মত রয়েছে। আমি মরহুমের পরিবারের লোকদের জন্য দোয়া করি এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। তিনি বুধবার বাদ আছর শহরের পাটওয়ারী বাড়ী জামে মসজিদে চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয়, চাঁদপুর পৌরসভার সফল চেয়ারম্যান মরহুম আঃ করিম পাটওয়ারীর ১৫তম মৃত্যু বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মরহুম আবদুল করিম পাটওয়ারী বড় ছেলে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারীর পরিচালনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মো. আমির জাফর, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, সাবেক আহবায়ক শফিউদ্দিন আহমেদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রহুল আমিন সরকার, জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া কালু, জেলা আওয়ামীলীগের সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর জমিনের উপদেষ্টা ও মরহুমের ছেলে মো. কামাল উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শহিদ পাটওয়ারী, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শহরের গন্যমান্য ব্যাক্তিবর্গ। এছাড়া একই সময় শহরের বাসস্ট্যান্ড গৌর-এ-গরিবা জামে মসজিদ ও নতুন পৌর বাস টার্মিনাল জামে মসজিদে মরহুম আবদুল করিম পাটওয়ারীর ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
আরও সংবাদ
আগামীকাল সরস্বতী পূজা
আগামীকাল শুক্রবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয়... বিস্তারিত
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার শেষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে... বিস্তারিত
দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন—আশা-পুরন হয়েছে
দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন—আশা-পুরন হয়েছে আল্লাহর রহমতে এক হৃদয়ছোঁয়া সাফল্যের গল্প... বিস্তারিত
চাঁদপুরে অর্ধশত বছরের ভোগান্তির অবসান, সড়ক প্রশস্তের কাজ…
চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক নতুন বাজার রোডস্থ এসবি খালের ওপর নির্মিত... বিস্তারিত
নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।... বিস্তারিত
জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, গেজেট প্রকাশ
ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এখন জাতীয় স্কেলে... বিস্তারিত
পুরো রমজানে স্কুল বন্ধ চেয়ে রিট
মাদ্রাসায় পুরো মাস ছুটি থাকলেও বিদ্যালয়গুলোতে রোজার প্রথম ১৮ দিন খোলা রেখে তারপর ছুটি দেওয়ার... বিস্তারিত
হাইকোর্টের রায়ে শহর ও সড়কে গাছ কাটতে ৭…
সারাদেশে আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে জনস্বার্থে মানবাধিকার ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

