চাঁদপুর: ইমাম প্রশিক্ষণ একাডেমির অর্থায়নে ৫ দিনব্যাপী রিফেসার্স ইমাম প্রশিক্ষণের উদ্ধোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি বলেন, ইমাম হচ্ছে নেতা। আর নেতা হলে সবকিছু সম্পর্কে আপনার অবগত হতে। আধুনিক প্রযুক্তির দিকেও পারদর্শী হতে হবে। তবে বর্তমানে এখন অনেক পরিবর্তন হচ্ছে। আসলে এগুলো দরকার আছে।
এডিসি বাল্য বিবাহ সম্পর্কে বলেন, পটুয়াখালীতে কর্মরত অবস্থায় ইমামদেরকে নিয়ে আমি অনেক আলোচনা করেছি। এ বিবাহের ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে। বাল্য বিবাহের কারনে একটি মেয়ের জিবন ধ্বংস হয়ে যায়। তার জিবনটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। আমাদের চাঁদপুরে যেন এধরনের বাল্যবিবাহ না হয় তার দিকে খেয়াল রাখতে হবে।
এডিসি আরো বলেন, মাদকের মধ্যে আমাদের যুব সমাজ মায়াজালের মধ্যে আসক্ত হয়ে পড়ছে। এ মাদকের কারনে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মসজিদের ইসলামিক বয়ানের পাশাপাশি সামাজিক সচেতনতার ব্যাপারে বয়ান করা উচিত। মসজিদগুলো সব আধুনিক তথ্য পাওয়ার একটি উৎস হতে পারে।
চাঁদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।
স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা ইমাম প্রশিক্ষণের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন প্রমূখ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সালাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কচুয়া নলুয়া উত্তর পাড়া বায়তুননুর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আলাউদ্দিন।
নাতে রাসূল পরিবেশন করেন মনোহরখাদী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রুহুল আমিন।
শিরোনাম:
বুধবার , ১৫ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
