
শাহরিয়ার খান কৌশিক ॥
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে চাঁদপুর শহরের পুরান বাজার ঐতিহ্যবাহী ওছমানিয়া ফাজিল মাদ্রাসা দেয়ালিকা প্রকাশ ও ভাষা শহীদদের প্রতি সন্মান জানিয়ে দোয়া-মোনাজাতের আয়োজন করেছে। গতকাল মাদ্রাসার দেয়ালে এ দেয়ালিকা প্রকাশ ও উন্মেচন কালে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুফতি বিএম মোস্তফা কামাল, প্রভাষক মোঃ জসিম উদ্দিন,আরবী প্রভাষক মাওলানা মুকবুল আহমেদ, প্রভাষক তাহেরুল ইসলাম, মাওলানা নাজুছায়াদাৎ, মাওলানা তোফায়েল আহমেদ,শাহনাজ বেগম,আব্দুল আজিজ, মহিউদ্দিন আহমেদ, শিক্ষক খোরশেদ আলম, আলহাজ্ব মাওলানা ইসমাইল হোসেন আজাদী, তরিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, আব্দুল খালেক, শিরিন বেগম, রাবেয়া বেগম, তাজুল ইসলাম,মোহাম্মদ আলী, মঞ্জুরুল আলম, আলআমিন,মজিবুল্লাহ ,শিক্ষার্থি, কবির, আল-আমিন সহ অন্যন্যরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারী সকালে মাদ্রাসায় ভাষা শহীদদের প্রতি সন্মান জানিয়ে তাদেও রুহের মাগফেরাত কামনা করে সকল শিক্ষক মন্ডলী মাদ্রাসা হলরুম মিলনায়তনে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
