¬¬শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ও মোটর সাইকেলসহ ৩ জনকে আটক করেছে। আজ শনিবার আটককৃত মহিলাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করার পর আদালতে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়ে দেয়। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টায় মোবাইল ডিউটিরত অবস্থায় সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের খান বাড়ির নাসির খানের বাসায় এসআই খালেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানকালে ৮০ পিস ইয়াবাসহ লক্ষœীপুর জেলার রামগঞ্জ ইপজেলার পাঁচ বাড়ী পাটওয়ারী বাড়ির সফিউল্যার ছেলে মোশারফ হোসেন (৩২), চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মকিবাদের কাসারী বাড়ির মোঃ মঞ্জিল হোসেনের ছেলে হিমন হোসেন (২১) ও পাবনা জেলার ফরিদপুর উপজেলার পুরান ধরপুর গ্রামের মোজাফর হোসেনের মেয়ে লাকী খানম (২৬) কে আটক করে। এছাড়াও মাদক পাচারে ব্যবহৃত একটি ইয়ামাহা মোটর সাকেল আটক করে। যার নং- ঢাকা মেট্রো-২৫-৩৬২৭। আটককৃতদের সকলকে থানা হাজতে থেকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

