
আব্দুর রহমান গাজী
গত ২৭ আগস্ট বুধবার রাতে মাওঃ নুরুল ইসলাম ফারুকী নিজ বাসায় ঘাতকদের হাতে শহীদ হলে হত্যার প্রতিবাদে গল্লাক এলাকার ছারছীনার ভক্তবৃন্দের উদ্যোগে গল্লাক মাদ্রাসা, কলেজ ও স্কুলের ছাত্র ও সর্বস্তরের মুসল্লিগণ বিক্ষোভ মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন গল্লাক দারুচ্ছুন্নাত আলিম (প্রঃ) মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্জ্ব মাওঃ আব্দুর রহমান। উপস্থিত ছিলেন গল্লাক মাদ্রাসার শিক্ষক, গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক খোরশেদ আলম, গল্লাক বাজার জামে মসজিদের খতিব মাওঃ শাহজালাল, মুন্সীরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ শহীদ উল্লাহ, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর ৫নং পূর্ব গুপ্টি ইউনিয়নের সাবেক সভাপতি মুহাঃ শাহাদাত হোসাইন (জিহাদী), যুব হিযবুল্লার আহ্বায়ক আনোয়ার হোসেন বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (খোকন) ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।
বক্তারা বলেন, মাওঃ ফারুকী সাহেবের আদর্শ ও আক্বীদা আমাদের বুকে ধারণ করতে হবে। তিনি ইসলামের একজন আন্তর্জাতিক খাদেম ছিলেন। তারা বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত সকল খুনিকে গ্রেফতার করে অবিলম্বে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে।
