জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরীর নায়েবে আমীর ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হালিমকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে এবং অবিলম্বে রিমান্ড বাতিল করে নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল রবিবার জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আরিফ উল্যাহ খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান খান। শিবিরের জেলা সভাপতি মুহাম্মদ সাখাওয়াত হোসেন, শহর শিবির সেক্রেটারী মুহাম্মদ ইসমাইল খান, জামায়াত নেতা সাইফুল আলম, শিবির নেতা আব্দুল আউয়াল প্রমুখ। মিছিলটি শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে জেলা জজকোট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, মাওলানা আব্দুল হালিমের বিরুদ্ধে দেশের কোন থানায় মামলা না থাকা সত্বেও পুলিশ তাকে সম্পূর্ণ অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গ্রেফতার করে শুধুমাত্র নির্যাতন নির্যাতন করার জন্যই রিমান্ডে নিয়েছে। কিন্তু এ নিরীহ ও নিরপরাদ আলেমে দ্বীনের উপর এ ধরনের নির্মম ও নিষ্ঠুর আচরণ জনগণ কখনোই মেনে নেবে না। বক্তারা মাওলানা আব্দুল হালিমের রিমান্ড বাতিল করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি কামনা করেন।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

