শহরের টেকনিক্যাল এলাকায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় বিক্রেতাদের হামলায় নারিসহ একই পরিবারের ৩জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেনÑ জসিম গাজী (৩৫), রীনা বেগম(৩৭), শাহআলম গাজী(৪৫)। ঘটনাটি ঘটেছে, টেকনিক্যাল এলাকার খলিসাডুলি গাজী বাড়িতে। জানা যায়, গাজীবাড়ি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কালাম পাটওয়ারীর পুত্র হাবিব পাটওয়ারী ও ফরহাদ পাটওয়ারী দীর্ঘ দিন যাবত গাজি বাড়ি এলাকায় মাদক বিক্রি করে আসছিল। তাদেরকে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পাটওয়ারী বাড়ির নজরুল ইসলাম পাটওয়ারীর পুত্র শাহ আলম পাটওয়ারী, আলমগীর পাটওয়ারী ও জিতু মিয়ার পাটওয়ারীর পুত্র আলমগীর পাটওয়ারীসহ ২০/২৫ দলের সঙ্গ বদ্ধ একটি দল জসিম গাজির মালিকানাধীন বিসমিল্লাহ ডোর ও তার ভাগ্নির খান অটো মেশিনারিজে হামলা, ভাংচুর ও লুটপাট শুরু করে। এ সময় জসিম গাজি এগিয়ে এলে তাকে ব্যাপক মারধর করতে থাকে। তাকে বাচাতে তার বোন রিনা বেগম ও ভাই শাহ আলম গাজি এগিয়ে এলে তাদেরও রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, গত ১ মাস আগে হাবিব পাটওয়ারীকে মাদক সহ আটক করেছে ডিবি পুলিশ। জেল থেকে ছাড়া পেয়ে সে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

