চাঁদপুর জেলাধীন শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের অলিপুর গ্রামের ৮শ’ পিচ ইয়াবা ও গাঁজা এবং মহিলাসহ ৭ জনকে আটক করা হয়েছিলো। এদের মধ্যে মাদক ব্যবসায়ের মূল হোতা জাহাঙ্গীর হোসেনকে উৎকোচের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শাহরাস্তি থানা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলায় ৬জনকে আসামী দেখিয়ে ১নং মামলায় মহিলাসহ তিনজনকে আদালতে প্রেরণ করেছে। মামলা নং- ১ ও ২, তারিখ- ০২-০৩-২০১৫।
আজ সোমবার ভোর সাড়ে ৪টায় শাহরাস্তি থানার এসআই মান্নান, এসআই রফিক ও এএসআই ফরিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অলিপুর গ্রামের মৃত রশিদের ছেলে আব্দুল কাদের ও জাহাঙ্গীর হোসেনের ঘর তল্লাশি চালিয়ে পুলিশ ইয়াবা ও বিপুল পরিমান গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী আব্দুল কাদের (৪৮) ও তার ভাই জাহাঙ্গীর হোসেন (৩৫), কক্সবাজার টেকনাফের মনোহর খালি বরকফ কুতুবদিয়ার সিরাজুল ইসলামের ছেলে আবু ওমর (২৮), আমির আহমেদের ছেলে আব্দুল্লাহ (২৫), জুবায়েদ হোসেনের স্ত্রী আকতার মিম (২৫), আবুল কালামের স্ত্রী নুরুর নাহার মুন্নি (৩০)সহ ৭জনকে আটক করে পুলিশ। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী থাকা দেলোয়ার হোসেন, ইসমাইল, আমিন মাওলানা, আনোয়ার ও তরিকুল মিজি বেশ কয়েকজন জানায়, পুলিশ মাদক ব্যবসায়ী আব্দুল কাদেরের বাসায় অভিযান চালালে তাদের আওয়াজ শুনে বাড়ির গিয়ে উপস্থিত হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করে ৭ জনকে আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু মূল হোতা আব্দুল কাদেরের ভাই জাহাঙ্গীর হোসেনের কাছ মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে ছেড়ে পুলিশ। এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, পৃথক অভিযানে ৮শ’ ইযাবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। জাহাঙ্গীর নির্দোষ হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হোসেনের সাথে আলাপকালে তিনি জানান, ৭ জনকে আসামী করে মাদক অভিযান নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ওমর আলী পলাতক রয়েছে। ১ নং মামলায় মহিলাসহ ৩জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। দ্বিতীয় মামলায় ৩ জন এখনো আটক রয়েছে। তাদেরকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে। অভিযানের সময় জাহাঙ্গীরের স্ত্রীকে আটক করলেও পরে সে নির্দোষ হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে ১নং মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত রোববার রাত ১১টায় মেহের স্টেশন সংলগ্ন চাঁদপুর কুমিল্লা মহাসড়কের উপরে অভিযান চালিয়ে টেকনাফের নুরুন নাহার মুন্নি, আক্তার মিম ও আবু ওমরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ২নং মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সোমবার ভোরে অলিপুর তপাদার বাড়ি কবরস্থানের পাশে বাগানে অভিযান চালিয়ে টেকনাফের আব্দুল্লাহ (২৫) ও আব্দুল কাদেরকে আটক করা হয়েছে। এদের মধ্যে মূল ডিলার শাহরাস্তি ওমর আলী পলাতক থাকায় তাকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসীর তথ্য মতে পুলিশ টামটা ইউনিয়নের অলিপুরের আব্দুল কাদের ও জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলামের সাথে আলাপকালে তিনি বলেন, ইয়াবাসহ বেশ কয়েকজন আসামীকে আটক করা হয়েছে। কাদের মামলায় গ্রেফতার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

