ফাহিম শাহরিন কৌশিকঃ-
চাঁদপুর সদর উপজেলার উত্তর পশ্চিম তরপুন্ডী কাশেম বাজার সংলগ্ন ছৈয়াল বাড়ি থেকে দেড় কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ৪জনকে পুলিশ আটক করলেও মূল হোতা ধরাছোয়ার বাইরে রয়েছে। দীর্ঘদিন যাবত কাশেম বাজার এলাকার ছৈয়াল বাড়ির মাদক ব্যবসায়ী নুরু ছৈয়াল (৫০) গাজা ও ইয়াবা সহ বিভিন্ন মাদক পাইকারী এবং খুচরা বিক্রি করে আসছিল। কয়েকদিন পূর্বে মডেল থানার এ.এস.আই নন্দন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিযে নুরু ছৈয়ালের বসবতবাড়ী থেকে গাজা সেবন করা অবস্থায় ৪জন কে আটক করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল হোতা নুরু ছৈয়াল তার পিছন দিয়ে পালিয়ে যেতে সম হয়। আটকৃত মাদক ব্যবসায়ী শাহজাহানা ছৈয়াল, কাশেম মেকার, মোস্তফাকে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর তারা মূল হোতা নুরু ছৈয়ালের নাম প্রকাশ করে। ঘটনার পর থেকে মাদক ব্যবসায়ী নুরু ছৈয়াল গা ঢাকা দিয়েছে। গতকাল শনিবার দুপুরে সরজমিনে গিয়ে জানা যায়, ছৈয়াল বাড়ি মৃত ছালামত ছৈয়ালের ছেলে নুরু ছৈয়াল দীর্ঘদিন যাবত তার বাড়িতে গাজা ও ইয়াবা রেখে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ীরা তার কাছ থেকে মাদক ক্রয় করে এবং তার ঘরে বসে সেবন করেন। সে এলাকার রাজনৈতিক দলেল নেতাদের ছত্রছায়া থেকে এ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী জানায়, তরপুচন্ডী মজিব ওরপে মৈজযার নেতেৃত্বে সে প্রকাশ্যে এভাবেই মাদক বিক্রি করে আসছিল। ঘটনার দিন রাতে তার ঘর থেকে ৪জন কে গাজা সহ পুলিশ গ্রেফতার করার পর তার সেল্টার দাতা মৈইযা মাদক মামলা থেকে কাটানোর জন্য বিভিন্ন মহল থেকে তদবির চালায় প্রসাশনের কাছে। এ মাদক ব্যবসায়ী নুরু ছৈয়াল কে পুলিশ গ্রেফতার করলেই উত্তর পশ্চিম তরপুন্ডীর এলাকার যুব সমাজ ধ্বংসের হাত থেকে রা পাবে।

