প্রতিনিধি
বিএনপি সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন আজ চাঁদপুরের আদালতে ঘড়ি, মোবাইল ফোনসেট ও মানিব্যাগ ছিনতাইয়ের মামলায় হাজিরা দিয়েছেন।
এজাহার হতে জানা যায়, প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৪ সালে ১ মার্চ নিজ নির্বাচনী এলাকায় যাত্রীবাহী ঈগল বাস থামিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের ঘড়ি, মোবাইল ফোনসেট ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে ২০১০ সালে কুচয়া থানায় মামলা করা হয়। এ মামলায় গ্রেফতার হয়ে মিলন দেড় বছর জেল হাজতেও ছিলেন।
পরবর্তীতে মিলনসহ বিএনপির ৫৩ নেতাকর্মীকে আসামি করে কচুয়া থানায় মামলাটি করেন আওয়ামী লীগ কর্মী এই উপজেলার করইশ গ্রামের বাসিন্দা ফুয়াদ হাসান। মামলার তদন্ত শেষে পুলিশ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে।
