প্রতিনিধি
প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষায় মতলব উত্তর উপজেলার ১৩ কলেজ ও মাদ্রাসার ১৭শ’ ৫৫ পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫ পেয়ে উপজেলার মান রাখলো। তারা হলো : ফরাজীকান্দি নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসার বিজ্ঞান বিভাগের ছাত্রী তানজিলা আখতার, মারজিয়া আখতার, মিনারা আখতার ও ফাহিমা আখতার। জিপিএ-৫ পাওয়া এ ৪ জন এসএসসি সমমান দাখিল পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিল।
নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসা থেকে ৩৩জন পরীক্ষা দিয়ে ৩২জনই কৃতকার্য হয়। এ প্লাস পেয়েছে ৪জন, এ গ্রেড পেয়েছে ৪জন, এ মাইনাস পেয়েছে ১৩জন আর বি গ্রেড পেয়েছে ১১জন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, আমার মাদ্র্রাসায় পাসের হার ৯৬.৯৬ ভাগ। জিপিএ-৫ পাওয়া ও পাসের হার ভাল করার ব্যাপারে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের পরিশ্রম রয়েছে।
