চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর রাজারগাঁও আমির উদ্দিন হাজী বাড়ির মামাত ভাইয়ের আরিফের সাথে অভিমান করে স্কুল ছাত্রী তানিয়া আক্তার (১৫) বিষ পানে রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, সদর উপজেলা রামপুর ইউনিয়নের সুন্দরদিয়া মিজি বাড়ির মিজানুর রহমানের মেয়ে বাকিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তানিয়া আক্তার ছোটবেলা থেকে নানার বাড়িতে থেকে পড়াশুনা করতো। তার বাবা তার মাকে ছেড়ে দেয়ায় ছোটবেলা থেকে নানার বাড়িতে তানিয়া থাকত। তার মা নারগিছ চট্টগামের একটি গার্মেন্টেসে চাকুরি করে। তার মামাত ভাই আরিফের সাথে প্রেমের সর্ম্পক ছিলো। ঘটনার দিন আরিফের সাথে কথা কাটাকাটি হলে স্কুলে যাওয়ার নাম করে বাইরে গিয়ে কিটনাশক খেয়ে মাটিতে পড়ে ছটফট করতে থাকে। মুহূর্ষ অবস্থায় তানিয়া আক্তারকে তার মামী তছিরুন নেছা ও খালা জাকিয়া চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ডাক্তার জানায়, বাড়ি থেকে আসার পথে তার মৃত্যু ঘটেছে। এঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করলে মডেল থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার মজুমদার, লাশটিকে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে আসে। ঘটনার তদন্তে চাঁদপুর থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার ও হাজিগঞ্জ থানার উপ-পদির্শক মনির হোসেন ঘটনাস্থলে যান। মৃত্যু ঘটনায় তার মামী ও খালার কাছে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যায়। এলাকাবাসী জানায়, মামাত ভাইয়ের সাথে প্রেমের সর্ম্পকের ঘটনাকে কেন্দ্র করে বিষ পানে আত্মহত্যা করেছে বলে ধারণা।
শিরোনাম:
বুধবার , ১১ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

