শিরোনাম:
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শাহাদাত হোসেন ,মালয়েশিয়া থেকে । মালয়েশিয়া কুয়ালালামপুরে অবস্থিত নতুন দূতাবাসে কার্যক্রম পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বৃহস্পতিবার সকাল ১২টায় এই পরিদর্শনে আসেন , তিনি দূতাবাসের প্রত্যেকটা সেক্টর ঘুরে ঘুরে দেখেন , এবং প্রবাসীদের সাথে কথা বলেন, এসময় প্রবাসীরা দূতাবাসে বিভিন্ন সেবার যেমনটা সন্তোষ প্রকাশ করেছেন আবার মন্ত্রীর কাছে দূতাবাসের বিভিন্ন সমস্যার কথা বলেছেন, মন্ত্রী সবাইকে আশ্বস্ত করেছেন বিদ্যমান যেসব সমস্যাগুলো দ্রুত সমাধান করার আশ্বস্ত দিয়েছেন। তিনি বলেন ,পাসপোর্ট সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করছেন দূতাবাসের কর্মকর্তারা । পরে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন , বিভিন্ন প্রশ্নের জবাব দেন, তিনি বলেন যারা তথ্য গোপন করে পাসপোর্ট আবার জমা দিচ্ছে তাদের পাসপোর্ট অটোমেটিকলি সার্ভারে আটকে যাবে, তাই তিনি সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম, পাসপোর্ট অধিদফতরের ডাইরেক্টর জেনারেল মো. মাসুদ রেজওয়ান, ডেপুটি হাইকমিশনার, ডিফেন্স উইং মো. হুমায়ুন কবির, লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম, দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ, মিনিস্টার রইছ হাসান সারোয়ার, প্রথম সচিব মাসুদ হোসাইন, কমার্শিয়াল উইং রাজিবুল আহসান, প্রথম সচিব শ্রম মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার, প্রথম সচিব তাহমিনা ইয়াসমিন, পাসপোর্ট বিভাগের প্রজেক্ট ডাইরেক্টর মেজর আবেদ ছাড়াও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
