
শাহাদাত হোসেন, মালয়েশিয়া থেকেঃ
মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যেগে মালয়েশিয়ায় অবস্হানরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক,ব্যবসায়ী,রাজনিতীবিদ,শিক্ষক ও ছাত্র,ছাত্রীদের সম্মানে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল গত ০৭ জুলাই,সোমবার কুয়ালালামপুরের হোটেল সলিল (সাবেক রেডিয়াস ইন্টারন্যাশনাল)বলরুমে অনুষ্ঠিত হয় ।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম মালয়েশিয়ার স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান ও এশিয়ান টিভি মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন যোথ পরিচালনায়, দ্য রিপোর্টের প্রতিনিধি শামছুজ্জামান নাঈমের পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি ও প্রবাসী কথার সম্পাদক ও প্রকাশক এস,এম রহমান পারভেজ ।
এসময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,প্রেসক্লাব সি: সহ-সভাপতি,লন্ডন বাংলা টিভি মালয়েশিয়া প্রতিনিধি আহমেদুল কবির,প্রেসক্লাব সহ-সভাপতি,মাই টিভি মালয়েশিয়া প্রতিনিধি বশির আহমেদ ফারুক ও সাপ্তাহিক পুবের হাওয়া সহ-সম্পাদক আমিনুল ইসলাম রতন ।
কমিউনিটি নেতা ও ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ কমিউনিটি নেতা ইঞ্জিয়ার বাদলুর রহমান বাদল,মাহবুব আলম শাহ,মনিরুজ্জামান মনির,তালহা মাহমুদ,কোতারায়া বিজনেস এসোসিয়েশনের পক্ষে মো: কাজী সালাহ উদ্দিন,ব্যবসায়ী নাজমুল ইসলাম বাবুল ও তাজকির আহমেদ ।
বক্তারা বলেন,আজকের এই ইফতার মাহফিল মালয়েশিয়ার বাংলাদেশ কমিউনিটির ইতিহাসে এক উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে, আজ বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব নেতৃবৃন্দ সকল দলের নেতৃবৃন্দকে একই চাদের নিছে এনে এক সাথে বসিয়ে ইফতার করানো নি:সন্দেহ প্রশংসার দাবীদার ।নেতৃবৃন্দ আরও বলেন কয়েক লক্ষ বাংলাদেশীর বসবাস এই মালয়েশিয়ায় আপনারা গুটি কয়েকজন সাংবাদিক,আপনাদের কল্যানেই কমিউনিটির সংবাদ গুলো মিডিয়ায় আসে এবং বাংলাদেশ সহ বিশ্ববাসী আমাদের কার্যক্রম গুলো জানতে পারে সেই জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ ।বক্তারা আরো বলেন শ্রমিকদের চাইতে রাজনিতীবিদ ও ব্যবসায়ীদের নিউজ গুলো বেশি বেশি আসে মিডিয়ায়,আমরা আশা করবো আগামীতে যারা আমাদের অর্থনৈতিক উন্নয়নের যোগানদাতা সেই সব মেহনতী শ্রমিক ভাইদের কথা,তাদের সূখ,দু:খ গুলো আপনারা বেশি বেশি তুলে ধরবেন ।
সংবাদের স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ প্রচার, একটি সমাজ ও কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তারা মনে করেন। প্রবাসে বাঙালীদের কার্যক্রম তুলে ধরতে মিডিয়ার কোন বিকল্প নেই। দেশে, প্রবাসী বাঙালিদের অর্জন তুলে ধরার ক্ষেত্রে বিলেতের বাংলার মিডিয়ার ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন তারা ।
মালয়েশিয়া বাঙালিদের কর্মকা-কে শক্তিশালী করতে মিডিয়ার ভূমিকা অপরিসীম। যা এখনকার সাংবাদিকরা অত্যন্ত দক্ষতার সাথে করে যাচ্ছে।সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রদানের মধ্য দিয়ে মালয়েশিয়া কমিউনিটির সুখ-দু:খ ও অগ্রযাত্রায় ভূমিকা মালয়েশিয়া প্রেস ক্লাব বদ্ধ পরিকর।
সমাপনী বক্তৃতায় অনুষ্ঠানের সভাপতি ও মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস,এম রহমান পারভেজ অনুষ্ঠানে আগত সকল অতিথিকে অনুষ্ঠানে আসার জন্যে ধন্যবাদ জানান । তিনি বলেন প্রায় ২বছর আগে গুটি কয়েকজন সাংবাদিককে নিয়ে গঠিত মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব আজ বিশাল একটি পরিবার,আজকের এই অনুষ্ঠানে আপনারা যেভাবে আন্তরিকতার সহিত আমাদের ডাকে সাড়া দিয়েছেন আশাকরি সবসময় আপনাদের এই আন্তরিকতার হাত আমাদের সকল সুখে দু:খেও বাড়িয়ে দিবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস ।এবং আগামী জানুয়ারীর মধ্যে নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হবে বলেও সকলকে অবহিত করেন জনাব পারভেজ ।
পবিত্র রমজানে ইফতার মাহফিলের প্রাণবন্ত এ আয়োজনকে ঘিরে বুকিত বিন্তানে হোটেল সলিলে মালয়েশিয়া প্রবাসী বাঙালিদের চমত্কার এক মিলন মেলায় পরিনত হয়। অতিথিদের অভত্থনা জানাতে মালয়েশিয়া প্রেসক্লাব সাংবাদিক বৃন্দ সারিবদ্ধ হয়ে দাড়িয়ে অতিথিদের গ্রহণ করেন। সাংবাদিকদের অতিথি আপায়ন প্রবাসীরা অতন্ত খুশি হন। আগত অতিথিরা বলেন প্রেস ক্লাব সবাই কে এক কাতারে আনতে পেরে অনেক ভালো লাগছে। এই ভাবে সাংবাদিক সহ সবাই মিলে প্রবাসে কাজ করলে মালয়েশিয়া আমাদের ভাব্মুত্তি আরো উজ্জল হবে। এত সুন্দর আয়োজনের জন্য মালয়েশিয়া প্রেস ক্লাব সকল সাংবাদিক কে ধন্যবাদ জানান প্রবাসীরা। অনুষ্ঠানে কুয়ালালামপুর বাংলাদেশ দুতাবাসের কোনো কর্মকর্তা উপস্থিত না দেখে হতাশ হন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা।
এসময় আরও উপস্হিত ছিলেন প্রবাসীর আলো নির্বাহী সম্পাদক এসএটিভি মালয়েশিয়া প্রতিনিধি শাহাদাত হোসেন,মাসিক আলোর ফোয়ারা প্রতিনিধি রফিকুল ইসলাম,যায় যায় দিন প্রতিনিধি খন্দকার মোস্তাক আহমেদ,আরটিভি প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু,প্রবাসীর দিগন্ত সম্পাদক মোহাম্মদ হাসনাত,সহ-সম্পাদক কাজী আশরাফুল ইসলাম,ফটো সাংবাদিক মো: ফরহাদ ও শেখ আরিফুজ্জামান।
