শওকত আলী :
চাঁদপুরে মা ইলিশ শিকার বিরোধী অভিযানে মেঘনা নদী থেকে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্র্যেট সাইফুুর রহমান ৮ জেলে, ৪টি ইঞ্জিন চালিত নৌকা ও ৫৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৮০ কেজি ইলিশ জব্দ করেছে। এদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়্। এ পর্যন্ত ৮টি মামলা দায়ের করা হয়েছে।
জেলা মৎস্য অফিস সূত্রে জানাযায়, সোমবার দুপুরে জেলা প্রমাসনের নির্বাহি ম্যাজিস্ট্র্যেট মো: সাইফুর রহমান নৌ-পুলিশের সদস্যদের সাথে নিয়ে এক অভিযান পরিচালনা করেন। এ সময় মেঘনা নদীর তারা বুনিয়া নামক স্থান থেকে মা ইলিশ শিকার অবস্থায় ৮ জেলেকে আটক করে। এ ছাড়া ৫৬ হাজার মিটার কারেন্ট জাল, ৪টি ইঞ্জিন চালিত নৌকা,৮০ কেজি মা ইলিশ জব্দ করে। পরে বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ জন জেলেকে ১বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ২জনকে ২হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করেন। ইলিশ মাছ কোল্ড স্টোরে মজুত, কারেন্ট জাল ও নৌকা জেলা মৎস্য কর্মকতার নিকট হস্তান্তর করেন। এ ছাড়া রোববার গভীর রাতে অভিযান চালিয়ে মেঘন্া নদী হতে জেলা টাস্কফোর্স ৪ জন জেলেকে মাছ শিকার অবস্থায় আটক করেছে। এদের প্রত্যেককে সোমবার সকালে ভ্রাম্যমান আদালতে ২ বছর করে সাজা প্রদান করেনবলে, জেলা মৎস্য কর্মকতা মো: শফিকুর রহমান জানান,
ইতিমধ্যে চাঁদপুরের ৭টি বরফকল বন্ধ রাখা হয়েছে। নদীতে কোস্টগার্ডের দুইটি টিম দিনে ও রাতে টহল দিচ্ছে। এছাড়া নৌ -পুলিশ, জেলা প্রশাসনের নৌ-টিম ও মৎস্য বিভাগের মোবাইল টিম পৃথক পৃথকভাবে নদীতে টহল দিচ্ছে।
