স্টাফ রিপোর্টার ॥
মা ইলিশ সংরক্ষন অভিযান উপলক্ষে চাঁদপুর নৌ-পুলিশের আয়োজনে মতবিনিময় সভা আজ দুপুরে অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর লঞ্চঘাটস্থ নৌ-পুলিশ ফাঁড়ির সামনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, নৌ পুলিশের সকল ইউনিট আলাদা হয়ে গেছে। এই ইউনিটের মাধ্যমে নৌ পথে সকল প্রকার আাইনকানুন পরিচালন করে। গত ২৫ সেপ্টেম্বর থেকে চাঁদপুর নৌ পুলিশ ইলিশের অভয় আশ্রম এলকায় অভিযান চালিয়ে অনেক জেলেকে আটক করেছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে মা ইলিশ রক্ষা করা সম্ভব হবে। আমরা যে অভিযান করছি তা জেলেদেরকে সচেতন করার জন্য করছি। তিনি আরো বলেন, কারেন্ট জাল আইনগতভাবে নিষিদ্ধ। তিনি জেলেদের উদ্দেশ্যে বলেন আমরাও মানুষ। জেলেদের আটক করা আমাদের কাছে কষ্ট লাগে। জেলেদের জেল জরিমানা করা হলে ওই জেলের সংসার পরিবার –পরিজন অসহায় হয়ে পারে। আপনারা যদি এই ১৫ দিন দনীতে নামা থেকে বিরত থাকেন তাহলে আপনাদের হাজতবাস করতে হবে না।
চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামানের সভাপতিত্বে ও ইন্সপেক্টর আবুল হোসেনের পরিচলানায় আরো বক্তব্য রাখেন, ঢাকা নৌ হেটকোয়াটারের অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল ইসলাম জেলা টাস্কফোর্সের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামাল মো. রাসেদ, লিটুস লরেন্স চিরান, জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত কবির চৌধুরী, কান্ট্রি ফিসিং বোর্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহআলম মল্লিক, জেলে প্রতিনিধি তশলিম বেপারী, আব্দুল মালেক দেওয়ান প্রমুখ।

