
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরের মিশন রোডের মমিন মটরস এর মালিক ইয়াবা ব্যবসায়ী হুন্ডা মিকার মমিন ভূঁইয়া (২৮) কে সাড়ে ৩শ’ পিচ ইয়াবাসহ আটক করেছে মডেল থানা পুলিশ। রোববার রাতে নিজ প্রতিষ্ঠানের সামনে থেকে মমিন কে আটক করা হয়। আটককৃত মমিন মিশন রোড এলাকার শাহজাহান ভূঁইয়ার ছেলে। মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার এস আই রাশেদুজ্জামান ও অনুপ চক্রবর্তী গোপন সংবাদের ভিক্তিতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে মমিনের দেহ তল্লাসী করে সাড়ে ৩শ’ পিচ ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ ওয়ালী উল্লাহ ওলি জানায়, আটক মমিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
