ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে নামাজের পর বড় করে মুনাজাত দেয়ায় মাওলানা বোরহান উদ্দিন (২৫) নামে মসজিদের মুয়াজ্জিনকে মারধর করে আহত করেছেন এক মুসলি্ল পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে গতকাল ৫ জুলাই রোববার সন্ধ্যায় ইফতারের পর ধানুয়া মিজি বাড়ির সামনে। আহত মুয়াজ্জিনের সাথে থাকা লোকজন জানান, ওই এলাকার জামাল বেপারীর পুত্র মাওলানা বোরহান উদ্দিন একই এলাকার মিজি বাড়ির বাইতুল আমিন জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে রয়েছেন। গতকাল রোববার আছর নামাজের পর তিনি মসজিদে তালিম শেষে দীর্ঘ সময় ধরে মুনাজাত করেন। ওই সময় মসজিদে বশির উল্লাহ মিজি নামে এক মুসলি্ল নামাজ পড়ছিলেন। দীর্ঘ মুনাজাত করায় বশির উল্লাহ মিজি মুয়াজ্জিনকে অনেক বকাঝকা করেন। পরে সন্ধ্যার দিকে মাওলানা বোরহান উদ্দিন এলাকার পার্শ্ববর্তী বাড়ি থেকে ইফতারের দাওয়াত খেয়ে ফেরার পথে রাস্তায় তাকে একা পেয়ে মুসলি্ল বশির উল্লাহ মিজির দুই পুত্র মাকসুদ ও সফিক তাকে জোরপূর্বক তাদের বাড়িতে নেয়ার জন্যে টানাহেঁচড়া করে। মুয়াজ্জিন না যেতে চাইলে তারা দুজন তাদের বাবার নামাজের সময় দীর্ঘ মুনাজাতে অসুবিধা হয়েছে বলে তাকে অনেক মারধর করে। ওই সময় এমরান হোসেন নামে এক মাদ্রাসা ছাত্র ওই পথ দিয়ে যাওয়ার সময় মারধরের ঘটনা দেখলে মাকসুদ-সফিক সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে আহতের ভাই এবং বাড়ির অন্য লোকজন তাকে অচেতন অবস্থায় সেখান থেকে উদ্ধার করে রাতেই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- ফরিদগঞ্জ
- /
- মুনাজাত দীর্ঘ করায় মুয়াজ্জিনকে মারধর
আরও সংবাদ
হাইকোর্টের রায়ে শহর ও সড়কে গাছ কাটতে ৭…
সারাদেশে আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে জনস্বার্থে মানবাধিকার ও... বিস্তারিত
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) থেকে শুরু... বিস্তারিত
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী... বিস্তারিত
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল
বাড়িভাড়া নির্ধারণে নীতিমালা চেয়ে হাইকোর্টের রুল ভাড়াটিয়াদের জন্য আশার খবর বাংলাদেশে... বিস্তারিত
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারীর মৃত্যু, ৫ দোকান পুড়ে…
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সাব্বির হোসেন (১৪) নামে এক... বিস্তারিত
চাঁদপুরে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার... বিস্তারিত
ফরিদগঞ্জে দূর্বিত্তদের গুলিতে বেঙ্গল গ্রুপের এক এসআর মৃত্যু
চাঁদপূরের ফরিদগঞ্জে ১১ ( নভেম্বর ) মঙ্গলবার রাত অনুমানিক ১০ টার দিকে,পৌর এলাকার পূর্ব বড়ালী... বিস্তারিত
ফরিদগঞ্জে স্বর্ণালংকার চুরির ঘটনায় গ্রেপ্তার ২, নগদ টাকাসহ…
ফরিদগঞ্জে ‘মা জুয়েলার্স’ নামক দোকানে স্বর্ণালংকার চুরির ঘটনায় মূল আসামী কামাল পারভেজ মিলন... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

