মতলব উত্তর : দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে রোপা আউশ গত কয়েকদিনের প্রবল বর্ষণে পানি নিচে তলিয়ে গেছে। এতে প্রকল্পের কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও বীজতলাও পঁচে গেছে। সেচ প্রকল্পের অভ্যন্তরে নির্মিত কাঁচা বাড়িঘরে পানি উঠেছে। জলাবদ্ধতার ফলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ তলিয়ে গেছে। ফলে ক্লাশরুমে পানি জমে পড়ার অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও সেচ প্রকল্পে মাছ চাষীদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। জলাবদ্ধতার ফলে পুকুরের মাছ ভেসে বিলে চলে গেছে। কিন্তু মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সৃষ্ট জলাবদ্ধতার অবসান হচ্ছে না। গতকাল রোববার সরেজমিনে কালিপুর পাম্প হাউজে গিয়ে দেখা গেছে, পাম্প হাউজের সবগুলো মেশিন বন্ধ। সেচ প্রকল্পের কালিপুর, সাদুল্যাপুর, বেলতলী, আমিয়াপুর, লুধুয়া, দূর্গাপুর, তালতলী, ছেংগারচর পৌরসভা, ব্রাহ্মনচক, সুজাতপুর, সুলতানাবাদ এলাকা ঘুরে দেখা গেছে, আউশ ধান পানির নিচে। ছেংগারচর বাজারের খান টিম্বারসের মালিক ইয়াছিন খান জানান, পাউবো পানি নিষ্কাশন না করার কারণে আমার স’মিলের ব্যাপক ক্ষতি হয়েছে। সুলতানাবাদ ইউনিয়নের মজলিশপুর গ্রামের কৃষক নূরুল ইসলাম জানান, জলাবদ্ধতার কারণে আমার ক্ষেতের আউশ ধানের রোপা চারা পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে গেছে। ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ জানান, জলাবদ্ধতার কারণে আমার বিদ্যালয়ের খেলাধুলার মাঠ তলিয়ে গেছে এবং ক্লাশরুমেও পানি ডুকে গেছে। এতে ছাত্র ছাত্রীদের ক্লাশ নিতে বিঘœ ঘটছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম মজুমদার জানান, এ বছর আউশ ধানের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৬০ হেক্টর তন্মধ্যে ১ হাজার ৫’শ হেক্টর জমিতে এ পর্যন্ত চারা লাগানো হয়েছে। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জলাবদ্ধতার পানি সড়ানোর ব্যাপারে জানানো হয়েছে। তারা জানিয়েছে শিঘ্রই পানি নিষ্কাশন করা হবে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আরও সংবাদ
তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে... বিস্তারিত
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে:…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের... বিস্তারিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
