চাঁদপুর নৌ-সীমানার মেঘনা নদীর বহরিয়া এলাকায় ইলিশ ধরা জেলেদের জালে বাঘকৃতির একটি বিশাল মাছ আটকা পড়ে, গতকাল শুক্রবার গভীর রাত ৩ টায়। ওই রাতেই মাছটি বহরিয়া নদীর পাড়ে মৎস্য আড়ৎদার ছলেমান মাঝির আড়তে এই মাছটির দাম ডাকে উঠে ৩৫ হাজার টাকা। যার ওজন হবে প্রায় ৩৫/৪০ কেজি। পরে মাছটি ওই আড়ৎ থেকে চট্টগ্রামে রপ্তানির জন্য ক্রয় করেন মাছ ব্যবসায়ী নান্টু মিয়া। জানা যায়, দীর্ঘ ১৫ দিন চাঁদপুর নৌ-সীমানার পদ্মা-মেঘনায় জেলেরা মা ইলিশ ধরা থেকে বিরত থাকে। ১০ অক্টোবর আনন্দের সাথে হাজার হাজার জেলে নদীতে নেমে মাছ শিকার করার জন্য। প্রত্যেক জেলের জালেই ৫/৬শ’ গ্রামের ইলিশ ও ১০ ইঞ্চির নিচে ঝাটকা ধরা পড়ছে। এতে জেলেরা আনন্দ পাচ্ছিলনা। নদীর কিনারে মাছ এনে আড়ৎদার ও দাদনদারের সমন্বয়ে ডাকের মাধ্যমে মাছ বিক্রি করতে গিয়ে প্রতি কেজি মাছের মূল্য ৭/৮শ’ টাকা করে ডাক উঠে, জেলেরা পাচ্ছে ৪/৫শ’ টাকা করে। এছাড়া প্রতি হালি ঝাটকা ১শ ৮০ টাকা থেকে ২শ’ ২০ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে। জেলেরা যখন হতাশার মধ্যে রাত দিন মাছ শিকার করে যাচ্ছে, এরই মধ্যে হঠাৎ গত শুক্রবার গভীর রাতে আঃ মালেক হাওলাদার নামে একজন জেলের জালে বাঘকৃতির মাছটি আটকা পড়ে। জেলে মালেক জানান, আনন্দিত হয়ে যখন জাল উঠাচ্ছিলাম তখন সকল জেলেদের ধারনা ছিল তাদের গুপটি জালে প্রচুর ইলিশ হয়তো আটকা পড়েছে। নদীতে ফেলা জালটি জেলেদের নৌকায় উঠানোর পর দেখতে পায় বিশাল বাঘের শরীরের ডোরাকাটা আকৃতির মত মাছটির শরীরে সেই রূপ ডোরাকাটা আকৃতি রয়েছে। প্রথমে জেলেরা ভয় পেলেও পড়ে দেখতে পায় এটি সত্যিকারের একটি মাছ। তাৎক্ষণিক তারা নদীতে আর জাল না ফেলে মাছটি নিয়ে বহরিয়া নদীর পাড়ে চলে আসে। সেখানে ছলেমান মাঝির আড়তে আসামাত্র খবর ছড়িয়ে পড়ার পর শত-শত জেলে, মাছ ব্যবসায়ী ও এলাকাবাসী রাতে এসে নদীর পাড়ে ভীর জমায়। অনেকে এক নজর মাছিটি দেখার জন্য দুর দুরান্ত থেকে নদীর পাড়ে ছুটে আসেন। এসময় খবর পেয়ে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী বহরিয়া নদীর পাড়ে মৎস্য আড়তে গিয়ে হাজির হন। সংবাদর্কমীরাও মাছটি দেখে হঠাৎ আতকে উঠেন। ওই সময় উপস্থিত জেলেরা বলেন, মানুষকে যেমন মেলেটারিরা ডোরাকাটা পোষাক পড়ে শাসন করেন, ঠিক সেই ডোরাকাটা আকৃতির মেলেটারি পোষাকের আকৃতির মত মাছটির শরীরের আকৃতি। এই মাছটি নদীতে সকল মাছকে শাসন করে থাকেন বলে হাস্যজ্জল ও আনন্দের সাথে কথাটি বলেন, কয়েকজন জেলে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

