আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচন ২০১৫ উপলক্ষে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন জাপার জেলা শাখার যুগ্ম সম্পাদক ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক শওকত আখন্দ আলমগীর। এরপর থেকেই তিনি নির্বাচনী বিষয়ে মাঠে নেমে পরেন।
বিশ্বস্ত একটি সূত্রে জানাগেছে, গত পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয়পার্টিসহ মহাজোটের একক প্রার্থী ছিলেন মেয়র নাছির উদ্দিন আহমেদ। নির্বাচনের পূর্বে দেয়া কথা অনুযায়ী তিনি নিঃস্বার্থ পৌরবাসীর স্বার্থে অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ করেছেন। তাছাড়া রাজনৈতিক শত ঝামেলার মাঝেও মেয়র নাছির উদ্দিন আহমেদের সাথে জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীদের সাথে স্বার্থের নয় সৌহাদ্যপূর্ণ সম্পর্ক ছিলো।
সর্বোপরি দেশে একটি রাজনৈতিক দল ও স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্ছার বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট ও প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এ অবস্থায় দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সরকার ও বিরোধী দল একাট্টা। সেই কারণে তৃণমূল থেকে এর যাত্রা শুরু করার তাগিদ হাই কমান্ডের। তাই এবারের পৌর নির্বাচনে সেই সুযোগটি কাজে লাগাচ্ছেন চাঁদপুরে জাপা ও আওয়ামী লীগ। তাই মহাজোটের একক প্রার্থী নাছির উদ্দিন আহমেদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে করার জন্য একমত হয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো পক্ষই কথা বলতে রাজি হননি। এদিকে আওয়ামী লীগের একক প্রার্থী নাছির উদ্দিন আহমেদকে সমর্থন দিচ্ছেন কিনা? এমন বিষয়ে পৌর মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিঃ শওকত আখন্দ আলমগীর কোনো মন্তব্য না করে শুধু বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। যা কিছু হবে তা তো আপনারা জানবেন। তাই পরে কথা হবে বলে জানান।
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

