শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভায় মেয়র পদপ্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক তোফায়েল আহমেদ ইরান দলীয় সকলের কাছে দোয়া চেয়েছেন। গত শুক্রবার বিকেল ৪টায় আলহাজ্ব আঃ লতিফের বাসভবনে এ মতবিনিময় সভা অনুিষ্ঠত হয়। উপজেলা আওয়ামীলীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব আঃ লতিফের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ এম,এ আউয়াল মজুমদার,৯টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক – যথাক্রমে টামটা দক্ষিণ ইউনিয়নের কাজী নজরুল ইসলাম, ওমর ফারুক পাটওয়ারী, টামটা উত্তর ইউনিয়নের গোলাম মোস্তফা, দিদার হোসেন পাটওয়ারী, মেহার উত্তর ইউনিয়নের মোঃ জাবেদ হোসেন, ডাঃ মাহবুব আলম, মেহার দক্ষিণ ইউনিয়নের সফি আহমেদ মিন্টু, মোঃ রুহুল আমিন, রায়শ্রী উত্তর ইউনিয়নের মোঃ মোশারফ হোসেন মুশু, নিজাম উদ্দিন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ডাঃ নিমাই চন্দ্র পাল, ডাঃ আব্দুর রাজ্জাক, চিতোষী পূর্ব ইউনিয়নের মোঃ আবুল হোসেন, আঃ আজিজ মানিক, চিতোষী পশ্চিম ইউনিয়নের মোঃ আনোয়ার হোসেন মাষ্টার, মোঃ রফিকুল ইসলাম, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের গোলাম মোস্তফা, সূচিপাড়া উত্তর ইউনিয়নের মোস্তফা কামাল মজুমদার, মোঃ মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহ্বায়ক নুর মোহাম্মদ মোল্লা, যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান বেপারী, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক সাব্বির আহমেদ ওসমানী, কামরুজ্জামান সুমন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, পৌর আওয়ামী যুবলীগর আহ্বায়ক শাহ মোঃ এনামুল হক কমল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন আজাদ রিপন, উপজেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য মোঃ হাসান মজুমদার, ইকবাল বাহার, যুব মহিলা লীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগ নেতা হারুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় মোঃ তোফায়েল আহমেদ ইরান বলেন, সর্ব জননন্দিত নেতা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের হাতকে শক্তিশালী করতে আসন্ন শাহরাস্তি পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্তিতে প্রত্যাশী। দীর্ঘদিন যাবত এ উপজেলায় বঙ্গবন্ধুর আদর্শকে লালিত করে ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগে এসে পৌঁছেছি। দলীয় রীতিনীতি অনুসরণসহ সকল আন্দোলনে নিজেকে সামনে রেখে নেতৃত্ব দিয়েছি। তাই দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হয়ে এ পৌরসভার সকল উন্নয়নে নিজেকে শরিক করার আশা ব্যক্ত করেন তিনি।
শিরোনাম:
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- শাহরাস্তি
- /
- মেয়র প্রার্থী তোফায়েল আহমেদ ইরানের দোয়া কামনা
আরও সংবাদ
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আল্ট্রাসনোগ্রাম মেশিন নষ্ট ,…
৫০ শয্যাবিশিষ্ট শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র আলট্রাসনোগ্রাফি মেশিনটি গত... বিস্তারিত
বন্যা দুর্গতদের মাঝে জেলা প্রশাসকের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তি (চাঁদপুর): চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন... বিস্তারিত
শাহরাস্তিতে জোবেদা মতিন বালিকা স্কুল এন্ড কলেজ উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি : নারী শিক্ষাকে এগিয়ে নিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এই প্রথম ইংরেজি... বিস্তারিত
ডিজিটাল বাংলাদেশ বির্নিমানের প্রধান প্রকৌশলী বঙ্গবন্ধু কন্যা মাননীয়…
নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শাহরাস্তি উপজেলায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে উঘারিয়া... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

