মৈশাদীতে বির্তকিত লোকের আওয়ামীলীগের নেতা হওয়ার চেষ্টা তদবির!
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদীতে ইউনিয়ন নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের বহিস্কৃত নেতা স্বতস্ত্র প্রার্থী নুরুজ্জামান বাবলু পরাজিত হয়ে আওয়ামীলীগের নেতা হওয়ার চেষ্টা তদবির চালানোর খবর পাওয়া গেছে।
গত ৩১ মার্চ চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলার ১৮টি ইউপি নির্বাচন সম্পন্ন হয়। ঐ নির্বাচনে ৬নং মৈশাদী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোখলেছুর রহমান মিজি নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন। আওয়ামীলীগের এ মনোনিত প্রার্থীকে পরাজিত করতে মৈশাদী ই্উনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম নুরু পাটিওয়ারী তার আপন ভাতিজা ধানের শীষ প্রতিকের প্রার্থী মনিরুজ্জামান মানিককে জয়জুক্ত করতে কাজ করেন। কারন একটাই মৈশাদী আওয়ামীলীগের সভাপতি নুরু পাটিওয়ারী মনোনয়ন চেয়ে না পাওয়ায় বিএনপির বহিস্কৃত সতন্ত্র প্রার্থী নুরুজ্জামান বাবলুকে সাথে নিয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করেন। নুরুল ইসলাম বাবলু মৈশাদী বিএনপির সহ-সভাপতি থাকাকালিন সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে সে বহিস্কৃত হয়। ইউপি নির্বাচনে সে নির্বাচনে পরাজিত হয়ে এখন বিএনপিতে ঠাই না পেয়ে আওয়ামীলীগের যোগদানের প্রস্তুতি নিচ্ছে।
মৈশাদী আওয়ামীলীগের তৃনমূলের নেতাকর্মীরা জানায়,মৈশাদীতে পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় ৭ ও ৮ নং কেন্দ্রটি আওয়ামীলীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত সেখানে সকাল সাড়ে ১০টায় স্বতন্ত্র প্রার্থী টেলিফোন মার্কা আওয়ামীলীগের প্রার্থী ও ভোটারদেরকে ধাওয়া করে। হরতাল অবরোধের সরাসরি পৃষ্টপোষক বিএনপির বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান বাবলু আওয়ামীলীগকে ধ্বংস করার লক্ষে বিপুল অর্থের বিনিময়ে ইউনিয়ন আওয়ামীলীগে যোগদানের প্রস্তুতি নিচ্ছে।
বিএনপির এজেন্ট হিসেবে সে আওয়ামীলীগে যোগ দিতে চাচ্ছে। আর আমাদের দলের কিছু সুবিধাবাদী কিছু লোভী নেতা টাকার লোভে এসব বিএনপির জামায়েতের দালালদের দলে ডুকাতে চাচ্ছে। সম্প্রতি ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী মনিরুজ্জামান মানিক জয়লাভ করায় নুরুজ্জামান বাবলু ফুলের মালা গলায় পরিয়ে দেয়। এ বির্তকিত বিএনপির জামায়েত চোটের দালাল নুরুজ্জামান বাবলু এখন আওয়ামীলীগে যোগ দিয়ে দলকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে।
