চাঁদপুর সদর উপজেলার মৈশাদী স্বদেশী সাংস্কৃতিক সংসদের উদ্যোগে প্রধান পৃষ্টপোষক বিশিষ্ট শিক্ষানুরাগী মৈশাদী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান মানিকের সহযোগিতায় গত ২৭ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫টায় মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গুনীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । স্বদেশী সাংস্কৃতিক সংসদের সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান স্বপন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামান । তিনি তার বক্তব্যে বলেন ,মৈশাদী ইউনিয়নে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়া হয়েছে । রাস্তাঘাট উন্নয়ন ১০কোটি টাকা ও ১হাজার আসেনিকমুক্ত ডিপ টিউবয়েল বরাদ্ধ করা হয়েছে । চাঁদপুর রেল লাইনের পার্শ্বে বঙ্গবন্ধু সড়কটি তালতলা হয়ে শাহতলীবাজার পর্যন্ত তা বর্ধিত করা হবে । এ ক্ষেত্রে স্থানীয় সাংসদ ডাঃ দীপু মনি অনেক সহযোগিতা করেছেন । কিন্তু ঘাতক ট্রাক্টর এসব রাস্তা নষ্ট করে ফেলছে । এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে । এজন্য জনগণ ও ইট ব্যবসায়ীদের সহযোগিতা চাচ্ছি । তিনি বলেন ,মৈশাদী ইউনিয়ন সদর উপজেলায় শিক্ষা-দিক্ষায় অনেক অগ্রগামী । স্বদেশী সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এ ইউনিয়নের গুনীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার এ আয়োজন সত্যিই প্রশংসিত । আমি এ উদ্যোগকে স্বাগত জানাই এবং যিনি পৃষ্টপোষকতা দিয়েছেন,তাকেও অভিনন্দন জানাই । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আলহাজ্ব শেখ আবদুর রশিদ,চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ কামাল উদ্দিন,মৈশাদী ইউপি চেয়ারম্যান আবু জাফর মোঃ ছালেহ অলি পাটওয়ারী,বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান,শাহ্তলী কামিল মাদ্রাসার গভনির্ং বডির সহ-সভাপতি সাংবাদিক সোহেল রুশদী,মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর সাত্তার মাষ্টার,অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মনিরুজ্জামান মানিক,বিশিস্ট সমাজ সেবক মোঃ হারুন মিজি । গুনীজনদের মধ্যে বক্তব্য রাখেন বিমান বাংলাদেশ এর ক্যাটারিং বিএফ সি সি সাবেক ব্যবস্থাপক ওবায়েদ উল্লাহ পাটওয়ারী, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ সমাজ সেবক দুলাল ঢালী,বেগম দুলাল পাটওয়ারী,মৈশাদী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিএম জাকির হোসেন প্রমুখ । উপস্থিত ছিলেন,ঢাকা রেডিসন হোটেলের উর্ধ্বতন কর্মকর্তা আবুল কালাম রুশদী, বিশিষ্ট রাজনীতিক শাহনেওয়াজ সরকার মিলন,সাদেকুজ্জামান মামুন, পাটওয়ারী জাকির হোসেন,প্রভাষক বেলায়েত হোসেন,গোলাম মোস্তফা খান,কামাল উদ্দিন পাটওয়ারী,ছালেহা বেগম,ইউপি মেম্বার জাকির মুন্সি,মোশারফ মেম্বার,কাসেম মেম্বার প্রমুখ । অনুষ্ঠানে মৈশাদী ইউনিয়নে আর্থ সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ গুনীজনকে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও প্রত্যেক কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট,সাটিফিকেট ও ৪শ টাকার প্রাইজবন্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ । অনুষ্ঠান শেষে জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

