চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব এ.বি.এম. নজরুল আমিন চৌধুরী (সাজু)-এর দ্বিতীয় পুত্র মোঃ সাজ্জাদ আমিন (সাগর)-এর সাথে সম্প্রতি বিশিষ্ট ব্যাংকার মোঃ আরিফ উল্লাহ ভূঁইয়ার কন্যা আরিফা ফেরদৌসী শিমুর বিয়ে সম্পন্ন হয়। এ নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয় চাঁদপুর ক্লাবে। গত ৯ অক্টোবর ২০১৪ বৃহস্পতিবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের সুধীজন উপস্থিত ছিলেন। নব দম্পতি সকলের দোয়া প্রার্থী।
চাঁদপুর শহরের ইচলী এলাকার বর্তমান বাসিন্দা, পূর্ব রামদাসদী গ্রামের হারেছ মিয়াজী বাড়ির মৃত ডাঃ মোঃ ইলিয়াছ মিয়াজী ও মিসেস ফিরোজা বেগমের দ্বিতীয় পুত্র, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আঃ মালেক মিয়াজীর মেঝো ভাই মোঃ মোক্তার হোসেন মিয়াজীর সাথে চাঁদপুর সদর উপজেলাধীন শাহতলী গ্রামের মোঃ নুরুজ্জামান মুন্সী ও মিসেস বিউটি বেগমের কন্যা ফারিয়া জামান (অন্তরা)-এর বিয়ে গত ৯ অক্টোবর ২০১৪ বৃহস্পতিবার বিকেলে কন্যার পিত্রালয়ে অনুষ্ঠিত হয়। আর পরদিন শুক্রবার বাদ জুমা বৌভাত অনুষ্ঠিত হয় বরের পৈত্রিক নিবাস ইচলীস্থ মিয়াজী ভিলায়। উক্ত দুটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, সমাজের বিভিন্ন মহলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। নবদম্পতি সকলের নিকট দোয়াপ্রার্থী।
