প্রতিনিধি
চাঁদপুর শহরের ৫ সন্তানের জননীকে নিয়ে ৩ সন্তানের জনক উধাও হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, চাঁদপুর শহরের বড় স্টেশন সড়কে উত্তর শ্রীরামদী এলাকার ভূঁইয়া বাড়ির বড়স্টেশন মাছ ঘাটের মৎস্যব্যবসায়ী মোখলেছুর রহমান ভূঁইয়া ৩ সন্তানের জনক হয়ে দীর্ঘদিন ধরে ৫ সন্তানের জননী শহরের পালপাড়া এলাকায় মোবারক ভিলা সংলগ্ন বহুতল ভবনের ভাড়াটিয়া ফরিদগঞ্জ নয়ারহাঁটে নজরুল ইসলাম দুলালের স্ত্রী ৫ সন্তানের জননী সালমা বেগমের সাথে পরকিয়া প্রেমে লিপ্ত ছিলো। গত সোমবার ৪ আগস্ট রাতে মোখলেছ ভূঁইয়ার স্ত্রী মনোয়ারা বেগম মনু অন্যান্য লোকজন নিয়ে পালপাড়ার ওই বাসায় গেলে আপত্তিকর অবস্থায় তার স্বামীকে আটক করে। এরপর থেকে মোখলেছুর রহমান ভূঁইয়া ও ৫ সন্তানের জননী সালমা বেগম উধাও হয়ে যায়। সালমার স্বামী নজরুল ইসলাম দুলাল জানান, দীর্ঘদিন ধরেই মোখলেছ ভূঁইয়া তার স্ত্রীর সাথে বাসায় এসে দেখা স্বাক্ষাত করতো এ থেকেই এদের মধ্যে একটি সম্পর্কের সৃষ্টি হয়। ঘটনার দিন সোমবার রাতে মোখলেছ ভূঁইয়ার স্ত্রী মনোয়ারা বেগম মনু লোকজন নিয়ে রাতে তার বাসায় এসে হামলা করে এ সময় মোখলেছকে তার ঘরে পেয়ে যায়। এরপর থেকে মোখলেছ ভূঁইয়া ও সালমা বেগম উধাও হয়ে যায়। উত্তর শ্রীরামদী এলাকার একটি সূত্র থেকে জানা যায়, মৎস্য ব্যবসায়ী মোখলেছ ভূঁইয়া পূর্ব থেকেই নারী লোভী চরিত্রের। সে এর পূর্বে জামতলা জেটিসি কলোনী ও বকুলতলা এলাকার সালেহা বেগম, কুমকুম, হাওয়া বেগম, রুমা আক্তার, সেলি আক্তার, রিক্তা রানীসহ অনেক মেয়ের সর্বনাশ করেছে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
