
শরীফুল ইসলাম ॥
বছর ঘুরে ফিরে এসেছে মুসলমানদের ধর্মীও উৎসব ঈদুল ফিতর। আর পরিবারের সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে ঈদের ছুটিতে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষরা। তাই ঈদের সময়টুকু সকলের সাথে কাটানোর জন্য চাঁদপুর রেলওয়ে কর্তৃপক্ষ চাঁদপুর-চট্টগ্রাম রুটে দুটি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। যাতে করে যাত্রিরা ভিড় উপেক্ষা না করে সহজেই বাড়ি ফিরতে পারে। প্রথমে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে স্পেশার ১ ছাড়বে সকাল ১০ টার সময়। চাঁদপুর থেকে বিকাল ৪ টার সময় ছাড়বে। ১ নাম্বার স্পেশাল ট্রেনের টিকিট মূল্য ধরা হয়েছে ৬০ টাকা। আর চাঁদপুর স্পেশাল টুর টিকিট মূল্য ৯০ টাকা, চট্ট্গ্রাম থেকে স্পেশাল টু ছাড়ার সময় ৫.৩০ মিনিট। আর চাঁদপুর থেকে ছেড়ে যাবে রাত ৩ টার সময়। চাঁদপুরের স্থায়ী ট্রেনের মধ্যে মেঘনা এক্সপ্রেস চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে ভোর ৫ টায়। এবং সাগরিকা এক্সপ্রেস চট্ট্গ্রাম থেকে ছেড়ে আসে ৭.৪০ মিনিটে, মেঘনার জনপ্রতি লোকাল ভাড়া ১৫০ টাকা,
শোভন চেয়ার ১৮০ টাকা, প্রথম চেয়ার ২৪০ টাকা। লোকাল সাগরিকার জনপ্রতি ভাড়া ৬০ টাকা। চাঁদপুরে ঈদের পরদিন হতে ট্টেন ছাড়ার সময় চট্টগ্রাম থেকে ছাড়বে ১.৩০ মিনিটে, চ৭াদপুরে পৌছবে সন্ধা ৭টায়, চাঁদপুর স্পেশাল ছাড়বে রাত ৩ টায়, চট্টগ্রামে পৌছবে সকাল ৮.৪০ মিনিটে। চাঁদপুর স্পেশাল টু ছাড়ার সময় চট্টগ্রাম থেকে ছাড়বে ৭.৩০ মিনিটে, চাঁদপুর পৌছবে ১১.৪০ মিনিট। চাঁদপুর থেকে ছাড়বে ৬ টায়, চট্টগ্রামে পৌছবে ১২.৫০ মিনিটে। অন্যদিকে রেলওয়ে পুলিশ যাত্রিদের ২৪ ঘন্টা নিরাপত্তা দেওয়ার জন্য ২০ সদস্য বিশিষ্ট পুলিশ ব্যাটেলিয়ানকে চাঁদপুরে আনা হয়েছে। পুলিশ সদস্যবৃন্দরা জানায় যাত্রিদের মলমপাটি, ছিনতাইকারী ও মালামাল চুরির হাত থেকে রক্ষা করার জন্য ২৪ ঘন্টা নিরাপত্তার জোরদার করা হয়েছে, যাতে করে সকল যাত্রি নিরাপদে গন্তব্যস্থলে পৌছতে পারে। সহকারী ষ্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানায়, যাত্রিদের দুর্ভোগান্তি নিরসন করতে চাঁদপুর রুটে দুটি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে, আর যাত্রিরা চাহিদা মত টিকেট নতে পারে তার ব্যবস্থাও রয়েছে,এবার টিকেট কালো বাজারির হাতে যাওয়ার কোন সুযোগ নেই। রেল পুলিশ যাত্রি নিরা পত্তার জন্য শহরের কালীবাড়ি ষ্টেশন ও বড় ষ্টেশনে করা পুলিশি নারাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে করে যাত্রিরা দুর্ভোন্তিÍ পোহাতে না হয়।
শিরোনাম:
শনিবার , ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
