
স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর নৌ সিমান্তের উপর দিয়ে দক্ষিনাঞ্চল ও ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চযোগে যাচ্ছে কারেন্টজাল ও ঝাটকার বড় চালান। কোষ্টগার্ড ও নৌ পুলিশের সোর্সের সাথে কন্ট্রাক করে পাচার হচ্ছে ঝাটকা ইলিশ ও কারেন্ট জাল। প্রতিদিন রাতে ঢাকা থেকে আসা দক্ষিনাঞ্চলগামী যাত্রীবাহী লঞ্চগুলোতে মুন্সিগঞ্জের জাল ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকার কারেন্ট জাল পাচার করছে। এদিকে অভয়াশ্রম চলাকালীন সময়ে দক্ষিনাঞ্চল থেকে ঢাকাগামী লঞ্চগুলো যোগে জাটকা ও বড় ইলিশের চালান পাচার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, চাঁদপুরের কোষ্টগার্ড সোর্সের তথ্যনুযায়ী প্রতিদিন নদীতে যাত্রীবাহী লঞ্চগুলোতে অভিযান চালিয়ে বিপুল পুরিমান জাটকা ইলিশ ও কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয়েছে। মাছ-জাল পাচারকারীরা চাঁদপুরের কোষ্টগার্ডের সোর্স শহরের জামতলা এলাকার ছামছুল্লাহ প্রধানিয়ার ছেলে কামরুল (৩০) ও বিষনদীর ওহাব গাজীর ছেলে কালু গাজী (৩৫) এর সাথে কন্ট্রাক করে ইলিশ এবং কারেন্ট জালের চালান পাচার করছে। তারা ২ জন নিজেদের কোষ্টগার্ডের সোর্স পরিচয় দিয়ে মাছের ব্যবসায়ী ও লঞ্চের মাষ্টারদের সাথে মোবাইলে যোগাযোগ করে চাঁদপুর নৌ সীমান্ত পার করে দেওয়ার নাম করে প্রতিদিন মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। মুন্সিগঞ্জের কারেন্ট জাল ব্যবসায়ী ওহাব মিয়া ও চাঁদপুরের মৎস ব্যবসায়ী জয়নাল জানায়, কোষ্টগার্ডের পরিচয়ধারী কামরুলের অত্যাচারে অতিষ্ট হয়ে তার সাথে অর্থ কন্ট্রাকের মাধ্যমে প্রতিদিন বড় বড় চালান চাঁদপুর নৌ সীমান্ত দিয়ে পাচার হচ্ছে। যাদের সাথে কন্ট্রাক নেই শুধু মাত্র তাদের জালগুলো কোষ্টগার্ড ও নৌ পুলিশকে তথ্য দিয়ে লঞ্চ থেকে ধরিয়ে দেয়। ইদানিং কালে কামরুল ও কালু গাজী চাঁদপুর থেকে নারায়নগঞ্জ পাগলার কোষ্টগার্ডকে ব্যবহার করে কারেন্ট জালের বড় বড় চালান আটক করেছে বলে জানা গেছে। গত কিছুদিন পূর্বে নারায়নগঞ্জ পাগলা থেকে ৬ বস্তা কারেন্ট জাল প্রাইভেট কার যোগে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর তার নিয়ন্ত্রনাধীন জামতলার একটি বাসায় নিয়ে রাখে। এ সংবাদ পেয়ে নতুন বাজার ফাড়ির পুলিশ সে বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে কারেন্টজাল গুলো সরিয়ে ফেলে। কোষ্টগার্ডের সোর্স পরিচয় দিয়ে কন্ট্রাকের মাধ্যমে কারেন্ট জাল ঝাটকা পাচারের কাজ দম্বের সাথে চালিয়ে যাচ্ছে।
