শরীফুল ইসলাম
চাঁদপুর জেলা যুবলীগের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলে আলোচনা সভা ও আনন্দ মিছিল আয়োজন করা হয়। গতকাল মঙ্গবার সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্দু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান পড়িয়ে অনুষ্ঠানের সূচনা শুরু করে। এরপর বিকেলে বর্নাট্য মিছিলের পূর্বে আলোচনা অনুষ্ঠানে জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল এর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া। তিনি বলেন, আপনারা যুবলীগ কর্মিরা যারা ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকি সফল করতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ পতনের র্মূল কারন হল বেগম জিয়া ও তার সন্তান। আমরা যুবলীগ কর্মিরা যতন মাঠে থাকব দেশের উন্নয়নের লে কাজ করে যাব। বাংলাদেশে যারা যুদ্ধাপরাধীদের বাচানোর জন্য ষড়যন্ত্র করবে তাদের আমরা ছেড়ে দিবনা। কোন অপশক্তি আওয়ামীলীগকে বিতারিত করে টিকে থাকতে পারবেনা। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মজিবুর রহমান ভূঁইয়া, যুগ্ন আহ্বায়ক সালাউদ্দিন বাবর, মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলি মাঝি, বাবু জন্টু দাস, সভাপতি নাজমুল পাটওয়ারী, মহিলা যুবলীগের সভাপতি ফরিদা ইলিয়াস, সাধারন সম্পাদক ফারহানা মহিন রুমা, শহর যুবলীগ সভাপতি মামুনুর রহমান দোলন, সাধারন সম্পাদক বজলুর রহমান বজু মোল্লা, সদর উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মুকবুল হোসেন মিয়াজী। উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য কামাল হোসেন লালু, মঈনুল হায়দার চৌধুরী, অরূপ কর্মকার, গাজী আব্দুল গনী প্রমুখ।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

