মতলব দক্ষিণ : চাঁদপুরের মতলব দক্ষিণে আলোচিত স্থানীয় সংসদ সদস্য এম. রফিকুল ইসলাম এমপির পিএস ও যুবলীগ নেতা খবির হোসেন প্রধান হত্যা মামলায় ১১ জনের বিরুদ্ধে এ চার্জসীট গঠন করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানান। ওই হত্যা মামলার চার্জসীটে দুলাল দেওয়ানকে প্রধান আসামি করা হয়েছে। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে মাঈনুল কবির হিমেল, সাগর দেওয়ান, আবুল বাশার, হেলাল উদ্দিন, জুয়েল প্রধান, মেহেদী দেওয়ান, সোহেল সরকার, সাগর বেপারী, নজরুল ও সোহরাব। গতকাল রবিবার উক্ত খবির হত্যা মমলার এ চার্জসীট চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তদন্তকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান পাটোয়ারী আরো জনান মামলার বাদি সার্বক্ষণিক তথ্য ও বিভিন্ন ভাবে সহযোগিতা করায় চাঞ্চল্যকর এ খবির হত্যা মামলার চার্জসীট গঠন করতে সহজ হয়েছে। হত্যা মামলাটি অধিকতর তদন্তপূর্বক মামলার এজহারভুক্ত আসামী ৯ জন ও অতিরিক্ত ২ জন সহ ১১ জনের বিরুদ্ধে চার্জসীট গঠন করা হয়েছে। তবে আটক নুরুন্নবী এজাহারভুক্ত আসামি না হলেও তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল। তদন্তে সে দোষী প্রমাণিত না হওয়ায় তার নাম চার্জসীটে অন্তর্ভুক্ত হয়নি।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আরও সংবাদ
হজের ভিসা দেওয়া শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল ৮ ফেব্রুয়ারি থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি... বিস্তারিত
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে:…
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যাতে সহজে তাদের... বিস্তারিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। ফেব্রুয়ারির প্রথম... বিস্তারিত
আগামীকাল সরস্বতী পূজা
আগামীকাল শুক্রবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয়... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
