
শিরোনাম:
সোমবার , ২০ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ফরিদগঞ্জ উপজেলার ১০ নং দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নে যুব কাফেলা সমাজকল্যাণ ফাউন্ডেশন এর বৃত্তি পরীক্ষা-২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৯ই জানুয়ারি পুরাণ রামপুর নূরানী মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে মো আবু জাফরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ইমাম হোসাইন সাহেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ও বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক মমিন ঢালী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা নাছির উদ্দীন সাহেব,জনাব শফিকুল ইসলাম, জনাব নেছার আহমেদ(মেম্বার)
জনাব হাফেজ আহমেদ ,জনাব মাহবুবুর রহমান, জনাব মোহাম্মদ ইফতেখার প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য জনাব দেলোয়ার হোসেন, পারভেজ বাবু,এমরান হোসেন সবুজ,মো জাহিদ, মো ইকবাল, মো সাইফুল, মো হিমেল,শাহাবুদ্দিন সজিব, মো ইয়াছিন, মো সিহাব সহ আরো অনেকে।
প্রধান অতিথি বলেন, ফাউন্ডেশন থেকে বৃত্তি পরিক্ষা আযোজন করা এট খুবই ভালো উদ্যোগ। । এছাড়াও অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।দশ জন শিক্ষার্থীকে সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
