সরকার ঘোষিত ষাটনল থেকে আলেকজান্ডার পর্যন্ত অভয়াশ্রম থাকা অবস্থায় যে কোন ধরনে মাছ ধরা নিষিদ্ধ থাকলেও কিছু কিছু জেলে আইন অমান্য করে নদীতে মাছ ধরছে। আজ ১৪ মার্চ ভোর রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশের যৌথ অভিযানে চাঁদপুরের নদী সীমানায় দোকানঘর, হরিণা, বহরিয়া ও আলুর বাজার এলাকায় জাটকা নিধন প্রতিরোধে অভিযান পরিচালিত হয়। এসময় মাছ ধরা অবস্থায় ১০ জেলে ও ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ হাজার মিটার ঘন জাল আটক করা হয়। এসময় ৪টি নৌকা ছিদ্র করে ডুবিয়ে দেওয়া হয়। ১০ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমান আাদালত বসিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আলম এদেরকে সাজা প্রদান করেন। এদের মধ্যে ৪ জনকে ১৮৬০ এর দন্ড বিধি ও ১৮৮ ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এরা হলেন, আলমগীর হোসেন (৪৫) পিতা সালাউদ্দিন গ্রাম দক্ষিণ বালিয়া চাঁদপুর সদর, মোঃ শহীদ হোসেন (২০) ও মোঃ হাবিব হোসেন (৩২) উভয় পিতা মোঃ আব্দুর রাজ্জাক ইব্রাহীমপুর চাঁদপুর সদর, মোঃ আলআমিন হোসেন (২০) পিতা আব্দুর রশিদ রামদাসদী চাঁদপুর। অন্য ৬ জনকে ১৮৬০ এর দন্ড বিধি ও ১৮৮ ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এরা হলেন, জাকির হোসেন (৩০) পিকা হযরত আলী গ্রাম মইষমারি মতলব উত্তর চাঁদপুর, মোঃ ফারুক হোসেন (৩২) পিতা মৃত সোবহান মোল্লা গ্রাম বহরিয়া লক্ষèীপুর চাঁদপুর সদর, লোকমান হোসেন (৫০) পিতা মৃত হোসেন বেপারী গ্রাম উত্তর শ্রীরামদী চাঁদপুর সদর, মোঃ আমান উল্যাহ (৩৬) পিতা মৃত আবু সাঈদ গ্রাম পশ্চিম বিষ্ণুদী প্রফেসার পাড়া চাঁদপুর, মোঃ চারু গাজী (৪৫) পিতা মান্নান গাজী গ্রাম উদমদি মতলব দক্ষিন, মোঃ আলমগীর হোসেন (৩৫) পিতা মোঃ করিম ভূঁইয়া গ্রাম বহরিয়া লক্ষিèপুর চাঁদপুর। অভিযানের নেতৃত্বে ছিলেন, জেলা মৎস্য অফিসার মোঃ শফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা আলম ও নৌ-পুলিশের এ এস আই নজরুল ইসলাম।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
মাকে হত্যা করে ‘নাটক’ সাজান ছেলে
চাঁদপুরে মাদকের টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল রোববার... বিস্তারিত
আগামী ২৮ মে ঈদুল আজহার তারিখ ঘোষণা
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে দেশজুড়ে পালিত... বিস্তারিত
ভ্রাম্যমাণ আদালতে দুইটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ৪০হাজার টাকা জরিমানা।
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুইটি... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

