
শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড রঘুনাতপুরে সন্ত্রাসী হামলায় ঘরবাড়ি ব্যাপক ভাংচুর চালিয়ে স্কুল ছাত্রী ও মহিলাকে লাঞ্চিত করে। এসময় প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলায় ৩ জন আহত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় রঘুনাতপুর আতর খাঁন বাড়ীতে এই হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেরারেল হাসপাতালে এনে চিকিৎসা করায়।
জানা যায়, রঘুনাতপুর আতর খাঁন বাড়ীতে বিগত কয়েক বছর যাবত গফুর খান গং এর সম্পত্তী জোর পূর্বক দখল করে মৃত মনা পাঠানের ছেলে সিএনজি চালক জাকির(৩৫),ছালেমান(৫০),আইয়ুব আলী(৪৫), বসতঘর নির্মান করে। এই সম্পত্তী নিয়ে তাদের বিরুদ্ধে আদালতে মামলা চলোমান রয়েছে। ঘটনার দিন বিকেলে জাকির খিপ্ত হয়ে গফুর খাঁনের ছেলে সাইফুল ইসলাম(২২)এর উপর হামলা চালায়। এ সময় তার মা ফেনু বেগম(৪৫) ও বোন স্কুল ছাত্রী আমেনা(২৪) প্রতিবাদ করলে তাদেরকে জাকির ও তার সহযোগিরা লাঞ্চিত করে। এর কিছুক্ষন পর জাকির ,ছালেমান ,আইয়ুব আলী, সামিম পাঠান দলবল নিয়ে এসে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ঘরবাড়ি ব্যাপক ভাংচুর করে। এই ঘটনায় সন্ত্রাসীরা হাজী করিম খাঁন স্কুলের নবম শ্রেনীর ছাত্রী আমেনা আক্তারকে শাররীক লাঞ্চিত করায় এলাকাবাসী প্রতিবাদ করে ও আসামীদের আটক করতে প্রশাসনের কাছে দাবি জানায়। এই হামলার ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দয়েরের প্রস্ততী চলছে বলে জানা যায়।
