ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর শহরের রহমতপুর কলোনীর ভাড়াটিয়া চিহ্নিত জুয়াড়ি আরব আলী জুয়াড় বোর্ডের জন্য স্ত্রীর কাছে টাকা চেয়ে না পাওয়ায় পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রহমতপুর কলোনীতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্ত্রী জাহেদা বেগম (৫০) স্বামী আরব আলীকে আসামী করে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। ঘটনার বিবরণে জানা যায়, চাঁদপুর চিহ্নিত জুয়াড়ি আরব আলী জেলার বিভিন্ন এলাকায় বছর ব্যাপী জুয়াড় বোর্ড চালিয়ে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় চাঁদপুর শহরে নতুন করে জুয়াড় বোর্ড চালানোর জন্য অর্থ যোগান দিতে স্ত্রী জাহেদার কাছে জমানো ২ লক্ষ টাকা চায়। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে সে উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে নির্মমভাবে স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার পর স্থানীয় পৌর কমিশনার ডি.এম শাহজাহান ঘটনাস্থলে এসে আহত জাহেদা বেগমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। জুয়াড়ির আরব আলীর মেয়ে লাকী বেগম ও তার স্বামী খোরশেদ রক্তাক্ত আহতবস্থায় জাহেদা বেগমকে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। মডেল থানার ডিউটি অফিসার শিপরা বড়ুয়া রক্তাক্ত অবস্থায় জাহেদাকে দেখে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য দ্রুত পাঠিয় দেয়। আহত জাহেদা বেগম জানায়, জুয়াড়ি বোর্ড চালানোর জন্য ২ লাখ টাকা না দেয়ায় ঘরে থাকা দা দিয়ে মাথায় কোপ দেয়। এদিকে অভিযুক্ত আরব আলীর সাথে যোগাযোগ করে এ ব্যাপারে জানতে চাইলে সে বলেন, গত ১ মাস রূর্বে রহমত পুর কলোনীর ১১৫নং প্রবাসীর বাসায় ভাড়া নিয়ে বসবস করে আসছিলেন। গত বুধবার পার্শ¦বর্তী ভাড়াটিয়ার সাথে তার স্ত্রী জাহেদা ঝগড়া করে। ঐ ঘটনাটি সন্ধ্যায় জিজ্ঞেসে করলে উত্তেজিত হয়ে স্ত্রী গালমন্দ করায় এ ঘটনা ঘটে।
ফাহিম শাহরিন কৌশিক খান ॥ চাঁদপুর শহরের রহমতপুর কলোনীর ভাড়াটিয়া চিহ্নিত জুয়াড়ি আরব আলী জুয়াড় বোর্ডের জন্য স্ত্রীর কাছে টাকা চেয়ে না পাওয়ায় পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রহমতপুর কলোনীতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্ত্রী জাহেদা বেগম (৫০) স্বামী আরব আলীকে আসামী করে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। ঘটনার বিবরণে জানা যায়, চাঁদপুর চিহ্নিত জুয়াড়ি আরব আলী জেলার বিভিন্ন এলাকায় বছর ব্যাপী জুয়াড় বোর্ড চালিয়ে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় চাঁদপুর শহরে নতুন করে জুয়াড় বোর্ড চালানোর জন্য অর্থ যোগান দিতে স্ত্রী জাহেদার কাছে জমানো ২ লক্ষ টাকা চায়। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে সে উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে নির্মমভাবে স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার পর স্থানীয় পৌর কমিশনার ডি.এম শাহজাহান ঘটনাস্থলে এসে আহত জাহেদা বেগমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। জুয়াড়ির আরব আলীর মেয়ে লাকী বেগম ও তার স্বামী খোরশেদ রক্তাক্ত আহতবস্থায় জাহেদা বেগমকে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। মডেল থানার ডিউটি অফিসার শিপরা বড়ুয়া রক্তাক্ত অবস্থায় জাহেদাকে দেখে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য দ্রুত পাঠিয় দেয়। আহত জাহেদা বেগম জানায়, জুয়াড়ি বোর্ড চালানোর জন্য ২ লাখ টাকা না দেয়ায় ঘরে থাকা দা দিয়ে মাথায় কোপ দেয়। এদিকে অভিযুক্ত আরব আলীর সাথে যোগাযোগ করে এ ব্যাপারে জানতে চাইলে সে বলেন, গত ১ মাস রূর্বে রহমত পুর কলোনীর ১১৫নং প্রবাসীর বাসায় ভাড়া নিয়ে বসবস করে আসছিলেন। গত বুধবার পার্শ¦বর্তী ভাড়াটিয়ার সাথে তার স্ত্রী জাহেদা ঝগড়া করে। ঐ ঘটনাটি সন্ধ্যায় জিজ্ঞেসে করলে উত্তেজিত হয়ে স্ত্রী গালমন্দ করায় এ ঘটনা ঘটে।

