চাঁদপুর শহরের রহমতপুর কলোনীর ঢালী বাড়িতে দুধর্ষ চুরি ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে শহীদ ঢালীর বাসায় কেউ না থাকায় সুযোগ বুঝে চোরের দল তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় স্টীলের আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে এবং ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। জানা যায়, ঢালী বাড়ির আতিকুর রহমান ঢালীর ছেলে শহীদ ঢালী স্বপরিবারে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। সেই সুযোগে এলাকার চোর চক্ররা সঙ্গবদ্ধ হয়ে সুযোগ বুঝে এই চুরির ঘটনা ঘটায়। চোরের দল স্টীলের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে প্রতিটি রুমে আসবাবপত্র তছনছ করে প্রায় ১০ ভরি স্বর্ণ ও নগদ ৩০ হাজার টাকার মতো চুরি করে নেয়।
পরদিন সকালে বাড়ির আশপাশের মানুষ তালা ভাঙ্গা অবস্থায় দেখে শহীদ ঢালীর পরিবারকে খবর দেয়। পরে তারা বাড়িতে এসে চুরির ঘটনাটি দেখে। এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি বলে জানা যায়।
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

