
স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মোঃ মাহবুল্লাহ তপদার (১৭) নামের এক কিশোর ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। কী কারণে মাহবুল্লাহ নিখোঁজ হয়েছে, পরিবারের লোকজন তা বুঝতে পারছেন না। তাকে খুঁজে না পাওয়ায় উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন পরিবারের লোকজন। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় ২৮/০৬/২০২১ খ্রিষ্টাব্দ তারিখে মাহবুল্লাহ তপদারের বাবা মোঃ শাহজালাল তপদার একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১৬১৪।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৩ জুন বুধবার সন্ধ্যা আনুমানিক ৬ টার সময় নিজ এলাকা থেকে অদ্যবদি পর্যন্ত নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজনসহ সকল সম্ভ্যাব স্থানে খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। মোঃ মাহবুল্লাহ তপাদার চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড, সকদী পাঁচ গাঁও গ্রামের মোঃ শাহজালাল তপাদারের বড় ছেলে। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল কালো প্যান্ট ও গেঞ্জি। তার বয়স ১৭ বছর, উচ্চতা ৫ ফুট ও গায়ের রং ফর্সা।
যদি কোন সহৃদয়বান ব্যাক্তি তাহার খোঁজ পেয়ে থাকেন তাহলে ০১৮৩২-৩৯০২৮৬, ০১৮৭৪-১৬৫৮৯৩ নম্বরে নতুবা নিকটতম থানাতে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন মাহবুল্লাহ’র পরিবারের লোকজন।
