স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল। বুধবার দুপুরে ওই ইউনিয়নের ব্রাকের একটি অনুষ্ঠানে জেলা প্রশাসক অংশগ্রহন করেন, পরে ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটোয়ারীর অনুরোধক্রমে তার পরিষদ পরিদর্শনে যান। প্রথমেই তাকে পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী ফুলেল শুভেচ্ছা জানান। এসময় ইউনিয়নের সকল সাধারন ও মহিলা মেম্বারগন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, প্রতিটি ইউনিয়নে সচ্ছতা ও জবাবদীহিতা মূলক থাকতে হবে। আপনাদের সেবা জনগনের দৌড়গোড়ায় পৌছে দিতে হবে। এ ইউনিয়ন যেন একটি সেবা মূলক প্রতিষ্ঠানে পরিনত হয়। রামপুর ইউনিয়ন পরিষদ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও এলাকাবাসীরা জেলা প্রশাসকের নিকট বিভিন্ন দাবী দাওয়া উত্তাপন করেন। তিনি তাদের কথা শুনে তা পূরনের আশ্বাস প্রদান করেন। পরিষদ পরিদর্শন শেষে চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী পরিষদের উদ্ভোধন কালে জেলা প্রশাসক যে গাছের চারা রোপন করেছিলেন তা ঘুরে দেখান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর স্থানিয় সরকার বিভাগের উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান, সদর ইউএনও উদয়ন দেওয়ান, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন, ইউপি সচিব মোঃ হবিবুল আহসান, অত্র ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল মোল্লা, ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, মুক্তিযোদ্ধা ফজলুল হক, সদর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদাক ইকবাল হোসেন পলাশ, রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ জসীম মজুমদার, যুগ্ম সাধারন সম্পাদক আলী হোসেন প্রমুখ।
শিরোনাম:
শনিবার , ১৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
