
স্টাফ রিপোর্টার ॥
রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর এর উদ্যোগের বৃক্ষ রোপন কর্মসূচী-২০১৫ই অনুষ্ঠিত হয়েছে শেরে-ই-বাংলা ছাত্রাবাস হলে। এসময় উপস্থিত ছিলেন রোটারী ডিষ্ট্রিক ৩২৮২ ডিপুটি গভর্ণর ও রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর সাবেক সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি ও (২০১৫-১৬) রোটাবর্ষের রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটারিয়ান মনিরুল ইসলাম (হিমেল), চাঁদপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ও শেরে-ই-বাংলা হল সুপার মোঃ নজরুল ইসলাম, রসায়ন বিভাগের শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেনের আই পিপি রোঃ এম.কে. সিহাব, সভাপতি রোঃ জি.এম. মোস্তাফিজ, সচিব রোঃ আবু সালেহ, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোঃ শাখাওয়াত মজুমদার, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর আল-আমিন মিয়াজি, সার্জেন্ট আরিফুল ইসলাম শান্ত, সদস্য আব্দুর রহমান স্বপন, রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল এর সচিব রোঃ নিয়াজ মোর্শেদ সহ শেরে-ই-বাংলা ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীবৃন্দ।
ক্লাবের পক্ষ থেকে হল সুপারের নিকট বিভিন্ন প্রজাতীর বৃক্ষ হস্তান্তরের মাধ্যমে কর্মসূচীর কার্যক্রম শুরু হয়। বৃক্ষ রোপন শেষে ক্লাবের পক্ষথেকে ছাত্রাবাসের দায়িত্বরত শিক্ষকদেরকে শুভেচ্ছা উপহার তুলে দেন রোটারিয়ান বৃন্দ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
