
শওকত আলী:
চাঁদপুর: লক্ষাধিক ধর্মপ্রান মুসল্লির অংশ গ্রহনে নামাজে জানাযা শেষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সকদী রামপুর দরবার শরীফের পীর মাওলানা সাইফুল্লাহ নক্সবন্দী মুজাদ্দেদী (রা.) এর দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) সন্ধ্যায় দরবার শরীফের জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযার ইমামতি করেন পীরজাদা এস.এম. হুজ্জাত উল্লাহ নক্সশবন্দী মুজাদ্দেদী।
নামাজে জানাযায় পূর্বে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সফিকুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ আলিয়া মাদরাসার অধ্যক্ষ ড. মাহবুবু রহমান, ফরিদগঞ্জ পৌর মেয়র মাহফুজুল হক। পরে দরবার শরীফের পাশেই মরহুম পীর সাহেবকে দাফন করা হয়।
উল্লেখ্য, তিনি গত ৩ আগষ্ট দিবাগত রাতে ঢাকা গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
