প্রতিনিধি
চাঁদপুর লঞ্চঘাট এলাকার যাত্রী ছাউনী থেকে অজ্ঞাত বৃদ্ধ (৬০) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার অজ্ঞাত বৃদ্ধটি নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন লঞ্চ যাত্রীদের বসার যাত্রী ছাউনীতে শুয়ে থাকে। রাতে ওই বৃদ্ধটি ঘুমন্ত অবস্থায় মারা যায়। গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী বৃদ্ধকে মৃত দেখতে পেয়ে নৌ-পুলিশ সদস্যদের অবগত করে। বিষয়টি নৌ পুলিশ চাঁদপুর মডেল থানাকে অবগত করলে বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। শেষে আঞ্জুমানে অজ্ঞাত লাশটি চাঁদপুর পৌর কবরস্থানে দাফন করা হয়।
