
স্টাফ রিপোটার ঃ লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর উদ্যোগে গতকাল ২১ অক্টোবর শুক্রবার বিকেলে চাঁদপুর আক্কাছ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষুদে ফুটবল খেলোয়ার নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় । লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সভাপতি লায়ন অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান সভাপতিত্বে সহসভাপতি লায়ন বি এম হারুনুর রশীদের পরিচালনায় খেলার শুরুতেই লাল দল ও সবুজ দলের ক্ষুদে ফুটবল খেলোয়ারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান । তিনি তার বক্তব্যে বলেন, লায়ন্স ক্লাব চাঁদপুর রুপালীর উদ্যোগে ইতিমধ্যে নানা সমাজসেবামূলক কর্মকান্ড করে যাচ্ছেন । এ ক্লাবের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল । আজকে ক্ষুদে ফুটবল খেলোয়ারদের নিয়ে এ আয়োজন একটি ভালো উদ্যোগ । এতে করে ক্ষুদে খেলোয়াররা উৎসাহীত হবে । সমাজসেবা মূলক এ ধারা অব্যাহত রাখতে হবে । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী । তিনি তার বক্তব্যে বলেন, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী ক্ষুদে খেলোয়ার নিয়ে আজকে যে প্রীতি ফুটবল ম্যাচটি আয়োজন করেছে তা সত্যিই প্রশংসিত । লায়ন্স ক্লাব মানুষের সেবায় নিয়োজিত রয়েছে এবং সমাজের নানা কল্যাণকর কাজ করে যাচ্ছে । আমি তাদের এসব উদ্যোগকে স্বাগত জানাই । আশা করছি আগামীতেও তাদের এ ধারা অব্যাহত থাকবে । এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সাবেক সভাপতি লায়ন সাকি কাওছার,সেক্রেটারী লায়ন মোঃ জিফরুল আহছান,সহসভাপতি লায়ন আহছান উল্লাহ খান বাতেন,সহসভাপতি এহতেশামুল হক রিয়াদ, সাবেক সভাপতি লায়ন মাহমুদ হাসান খান,ট্রেজারার লায়ন মফিজুল ইসলাম খান সেলিম,জয়েন্ট ট্রেজারার লায়ন কিশোর কুমার সিংহ,সদস্য লায়ন সাখাওয়াত হোসেন,সদস্য লায়ন মিজানুর রহমান প্রমুখ । ক্ষুদে ফুটবল খেলার এই প্রীতি ফুটবল ম্যাচে লাল দল বনাম সবুজ দল ১-১ খোলে ড্র হয় । পরে অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান ও বিশেষ অতিথি সাধারণ সম্পাদক সোহেল রুশদী উভয়দলের ক্ষুদে খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন । লায়ন্স ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৩০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
