
দেলোয়ার হোসেন
মতলব উত্তর উপজেলার বদরপুর লেংটার মেলা এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ ৮ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। গতকাল শনিবার সকালে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম মনিরুজ্জামান নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইয়াবাসেবী মতলব উত্তর উপজেলার মিলারচর গ্রামের আরিফুল ইসলাম (২১), গাঁজাসেবী বরিশালের দক্ষিণ কারুরদি গ্রামের সফিকুল ইসলাম(৩৮), কুড়িগ্রাম জেলার ঘনিয়ামারি থানার কামারঢালী গ্রামের সাইদুল (৩০), কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার বালিনা গ্রামের মোসলেম উদ্দিন (৩০), শরীয়তপুরের জয়নগর গ্রামের জুয়েল (২৫), মতলব উত্তর থানার হযরত আলী (৫০), শরীয়তপুরের কাজীরহাট গ্রামের ইব্রাহীম (১৯) ও মতলব উত্তর উপজেলার হানিরপাড় গ্রামের ফয়সাল সুমন (২৩)কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের গতকালই চাঁদপুর কারাগারে প্রেরণ করা হয়।
শিরোনাম:
সোমবার , ১৬ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
