
ফরিদগঞ্জ অফিস ঃ পুরাতন কমিটি ভেঙ্গে ফরিদগঞ্জ লেখক ফোরাম’র রুপসা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। রুহুল আমিন (স্বপন) কে সভাপতি এবং এস.এম মামুন পাটওয়ারীকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নয়া কমিটির অনুমোদন দেন ‘ফরিদগঞ্জ লেখক ফোরাম’র মহাপরিচালক নূরুল ইসলাম ফরহাদ। তিনি তার স্বাক্ষর সম্মিলিত কমিটির তালিকা নতুন কমিটির সভাপতি সম্পাদকের হাতে তুলে দেন। সেই সাথে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনার জন্য নয়া কমিটিকে আহবান করেন। তিনি তাদেরকে স্মরণ করে দিয়ে বলেন,‘ফরিদগঞ্জ লেখক ফোরাম’একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনে রাজনৈতিক লোক থাকতে পারে কিন্তু এখানে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করা চলবে না।’ কমিটির অন্যান্য সদস্যরা হলেন : সহ সভাপতি- মো.নূরে আলম (অপু), মো.জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক- কাজী কাউছার আহমেদ (তুহিন), মো.শামীম খান (সাগর), মো.নূরুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক- মো.হাসিবুল হাসান (রাকিব), সহ সাংগঠনিক সম্পাদক- মো.মামুন হোসেন, দপ্তর সম্পাদক- মো.সাইফুল ইসলাম (রাকিব), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- মো.আশরাফুল ইসলাম।
শিরোনাম:
শনিবার , ৯ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
