
শাহরিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার পশ্চিম রামদাসদিতে প্রায় শতাধিক ফলজ বৃক্ষ কর্তনের ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের পর আসামীরা ক্ষিপ্ত হয়ে বাদীকে প্রাণ নাশের হুমকী প্রদান করে আসছে বলে অভিযোগ পাওয়া যায়।
গত সোমবার পশ্চিম রামদাসদী সুরুজ গেট ৮ নং ওয়ার্ড কামার বাড়ীতে দীর্ঘ কয়েকবছর পূর্বে বাচ্চু শেখ স্থানিয় খালেক বেপারীর কাছ থেকে সম্পত্তি ক্রয় করে সেখানে বসত ঘর স্থাপন ও বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক বৃক্ষ রোপন করে।রফিক, সফিক ও আক্তার গাজী তাদের নানা জাফর আলীর সম্পত্তি দাবী করে শাহাদাৎ , আফজাল , আনোয়ার হোসেন, রাছেল ও মন্টু সহ বেশ কয়েকজন বাচ্চু শেখের বাড়ীতে হামলা চালায়। এ সময় হামলা কারীরা বাচ্চু শেখের প্রায় শতাধিক মেহগণী, চাম্বুল সহ ফলজ গাছ কর্তন কওে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি সাধন করে। হামলাকারীদের বাঁধা দিলে তারা বাচ্চু শেখ ও তার সহধর্মিনি জাহানারা বেগমকে সহ ৫ জনকে আহত করে। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা নেয়। এ ঘটনায় বাদী বাচ্চু শেখ বাদী হয়ে হামলাকারীদেও বিরুদ্ধে মামলা দায়ের করে । মামলা নং ৩৬। তারিখ ১৯ জানুয়ারী ২০১৫।
এ ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করায় আসামীরা ক্ষিপ্ত হয়ে বাদীকে প্রাণ নাশের হুমকী প্রদান করে আসছে । পুলিশ সুত্রে জানাযায়, যারা গাছ কর্তন করে ক্ষতি সাধন করেছে তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে তাদেরকে গ্রেফতার করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
