
প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রবাহের মালিক, প্রকাশক এ কে এম শফিক উল্যা সরকার অসুস্থ অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগমুক্তি কামনায় দৈনিক চাঁদপুর প্রবাহের উদ্যোগে শুক্রবার বাদজুমা তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদের পূর্বে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর প্রবাহের উপদেষ্টা আবু নঈম পাটওয়ারী দুলাল। মিলাদ ও দোয়া পরিচালনা করেন তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মো. আ. সালাম। এসময় দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, যুগ্ম সম্পাদক হাসান মাহমুদসহ চাঁদপুর প্রবাহ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এ কে এম শফিক উল্যা সরকারের রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান ও সাধারণ সম্পাদক সোহেল রুশদী। এছাড়া চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ লতিফ ও সাধারণ সম্পাদক চৌধুরী ইয়াছিন ইকরাম তার সুস্থতা কামনা করেছেন।
শিরোনাম:
শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
