
আশিক বিন রহিম ঃ
চাঁদপুর শহরের পুরান বাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ১০ পিচ ইয়াবা সহ রাসেল (৩৩) নামে এক পেশাদারি ইয়াবা সেবীকে আটক করেছে মডেল থানা পুলিশ। মডেল থানা সুত্রে জানাযায়, রাসেল মাদক বিক্রি ও সেবনের দায়ে বিগত ৬ মাসের রেকর্ডে ৫ থেকে ৬ বার আটক হয়েছে। সে পুরান বাজার মধ্য শ্রীরামদি এলাকার আইল্লার বিল এলাকার ফজল বেপারীর ছেলে। তার পরিবারের প্রায় সকলেই মাদক ব্যাবসার সাথে জড়িত রয়েছে বলে জানাযায়। গতকাল বৃহস্পতিবার রাতে ১০ পিচ ইয়াবা সহ চাঁদপুর মডেল থানার এসআই আব্দুল খালেক ও এএসআই আহসানুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। আটক মাদকসেবি রাসেলের ছবি তুলতে গেলে দেখা যায় তার দুটি পা নিষিদ্ধ মাদক পেথিডিন ইনজেকশেন গ্রহনের কারনে ফুলে পচন ধরেছে। রাসেলের মা টগরী বেগম উরপে রাশিদাকে মাদক বিক্রির দায়ে ইতিপুর্বেও আটক করেছে মডেল থানা পুলিশ। টগরী বেগম মাদক বিক্রির কাজে তার ২ ছেলের বউকে ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। রাসেল শহরের বিভিন্ন এলাকায় যুবসমাজের মধ্যে পেথিড্রিন ইনজেকশন, ইয়াবা সহ নানা ধরনের মাদক বিক্রি ও ও সে নিজে সেবন করছে। পুরাণ বাজার মধ্য শ্রীরামদী এলাকায় এভাবে অহরহ দেদারছে রাসেল,তার পরিবারের সদস্যরা সহ আরো কয়েকজন বিখ্যাত মাদক বিক্রেতা রয়েছে বলে অনেক ভুক্তভোগি এলাকাবাসি জানান। প্রশাসনের নিয়মিত অভিযানে এসব মাদক বিক্রেতা ও সেবীদের আটক করার জন্য এলাবাসি প্রশাসনের প্রতি দৃঢ় অনুরোধ জানা। অত্র এলাকাবাসি মাদক বিক্রী বন্ধে পূর্বেও অনেকবার সোচ্চার হয়েছে। রাসেলকে আটকের পর এলাকায় স্বস্থি নেমে এসেছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
