অভিজিত রায় ॥
শহরের নতুন আলিম পাড়ার প্রতাপ সাহা রোড এলাকা থেকে ৪ পতিতাকে আটক করেছে কমিউনিট পুলিশ ও এলাকাবাসী। এলাকার মরহুম ডাক্তার এরশাদউল্যার বাসা ভাড়া নিয়ে রোজিনা বেগম দেশের বিভিন্ন এলাকার মেয়েদের এনে পতিতাবৃত্তি করাতো। এলাকার লোকজন বিগত কয়েকদিন যাবৎ এ বাসায় অপরিচিত লোকদের আনাগোনা দেখতে পায়। এর সূত্রধরে ২৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে জেলা কমিনিটি পুলিশিংএর সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন এলাকার লোকজনদের নিয়ে উক্ত বাসায় হানা দিলে ৩ খদ্দের প্রাচীর টপকে পালিয়ে যায়। তবে ৪ পতিতাকে তাদের সর্দারনী সহ ধরতে সক্ষম হয়।
পতিতাদের সর্দারনী কুমিল্লা জেলার বিজয়পুর এলাকার রোজিনা বেগম (৩০), বরগুনা জেলার হাওলাদার বাড়ির নাজমা আক্তার (২৫), কুমিল্লা জেলার বুড়িচং পাটওয়ারী বাড়ীর ফাতেমা আক্তার (২৫) ও চট্রগ্রাম জেলার রাউজান থানার ররকুনা গ্রামের রীনা বেগম (২২)।
আটককৃতদের কমিউনিট পুলিশ অঞ্চল-৩ এর অফিসে কাগজে আন্ডর টেকিং রেখে এলাকা ছেড়ে যেতে বলা হয়। জিজ্ঞাসাবাদে পতিতাদের সর্দারনী রোজিনা বেগম বলেন আমি চলতি মাসে এলাকায় বাসা ভাড়া নেই। আমার কথিত স্বামী মিলনারে নাম ভাংঙ্গিয়ে। আমি বাবুরহাট এলাকায় একটি বাসা করে থাকি। রোজিনা চাঁদপুরে বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে পতিতাব্যবসা করে আসছে বলে স্বীকার করে বলেন আমি চাঁদপুরের বাইরের জেলার মেয়েদের চাঁদপুরে এনে এ ব্যবসা করছি।

