
শাহারিয়ার খান কৌশিক॥
চাঁদপুর শহরের প্রফেসার পাড়ার মাতাব্বর বাড়িতে পদ্মা অয়েল কোম্পানি ডিপোর কর্মচারী জয়নাল মাতাব্বরের বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বিকেলে চোর চক্ররা দিনে দুপুরে বাড়ির পিছনের জনালার গ্রীল ভেঙ্গে চুরির ঘটনা সংঘঠিত করে। এ ঘটনায় ঘরের আলমারি তালা ভেঙ্গে ২ লক্ষ টাকা ও ১৪ ভড়ি স্বর্ন লুট করে নেওয়ার অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থরা।
জানা যায়, চাঁদপুর পদ্মা অয়েল কোম্পানীর কর্মচারী জয়নাল মাতাব্বর তার স্ত্রী জাহানার বেগম ও সন্তানদের নিয়ে মৈশাদী শ্বশুর বাড়িতে পারিবারিক একটি অনুষ্ঠানে দুপুর ১টায় বাসা তালা মেরে চলে যায়। বিকেল ৪টায় দাওয়াত খেয়ে বাসায় ফিরে তালা খুলে ভিতরে ঢুকলে এ দুর্ধর্ষ চুরির ঘটনা দেখতে পায়। চোর চক্ররা গ্রীল ভেঙ্গে ভিতরে ঢুকে আলমারি ও আসবাবপত্রের তালা ভেঙ্গে টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে যায়।
এ ঘটনায় জয়নাল মাতাব্বর জানায়, বড় মেয়ে খাদিজা আক্তারকে গেল কয়েকমাস পূর্বে প্রবাসীর সাথে বিয়ে দেওয়া হয়। তার জামাই বিদেশ চলে যাওয়ার পর মেয়ে খাদিজা তার স্বর্নালঙ্কার নিয়ে বাড়িতে বেড়াতে আসে। বাড়ির সবাইকে মৈশাদী শ্বমুর বাড়িতে বেড়াতে গেলে বিকেল ১টা থেকে ৪টার মধ্যে যে কোন সময় এ চুরির ঘটনা সংঘঠিত হয়েছে। এসময় চোর চক্ররা নগদ ২ লাখ টাকা ও মেয়ে খাদিজার ১৪ ভড়ি স্বর্ন নিয়ে যায়।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই রাসেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
