টাফ রিপোর্টার ॥ চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের ভুঁইয়া বাড়ীতে ৩লাখ টাকা চাঁদা দাবীকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা আঃ লতিফ ভুঁইয়ার বাড়ী ভাংচুর নগদ অর্থ ও মূল্যবান লুটপাটের অভিযোগ পাওয়াগেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই কিবরিয়া ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা আঃ লতিফ ভুঁইয়া জানান, একই এলাকার একদল চিহ্নিত সংঘবদ্ধ সন্ত্রাসী প্রকৃতির যুবক দীর্ঘদিন ধরে আমার কাছে এবং আমার ভাতিজা মানিক ভুঁইয়ার নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো। তারা গতকাল রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সংঘবদ্ধভাবে ইয়াছিন ভুঁইয়া, মামুন বেপারী, জাহাঙ্গীর ভুঁইয়া, হৃদয়, সাদ্দাম, সুজন, রনিসহ আরো ৭/৮জন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমার ঘরে প্রথমে হামলা ও ভাংচুর চালায়।
একই সময়ে মানিক ভুঁইয়ার বাসার হামলা চালিয়ে দরজা, জানালা, ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এ সময় তারা নগদ ৩লাখ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়। হামলায় ঘরের আসবাব পত্র ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। ঘটনার পর পরই আমরা মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে উল্লেখিত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
ক্ষতিগ্রস্থরা জানায়, উল্লেখিত ব্যাক্তিরা এই এলাকায় প্রায়ই চাঁদার দাবীতে এ ধরনের বেআইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসন জরুরি ব্যবস্থা গ্রহন না করলে আরো বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
শিরোনাম:
সোমবার , ১৬ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
