শাহায়ারির খান কৌশিক ॥
চাঁদপুর শহরের ব্যাংক কলোনীতে ভাাড়াটিয়ার শিশু কন্যাকে শ্লীলতাাহানীর চেষ্টার ঘটনায় লম্পট কালাম বাচুচি (৫৫) কে এলাকাবাসী গনধোলাই দিয়েছে। ঘটনা ধামাপাচা দিতে স্থানীয় দালালচক্ররা লক্ষাধিক টাকায় রফাদফা বিনিময়ে লম্পকে বাচানোর চেষ্টা চালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ২টায় ব্যাংক কলোনী কালাম বাবুচির বাসায়।
জানা যায়, বিপনীবাগ কালাম হোটেলের মালিক নারী লোভী কালাম বাবুর্চি দুটি বিয়ে করে ব্যাংক কলোনীতে তার দুই বাসায় তাদের কে রাখেন। তার প্রথম স্ত্রী বাড়িতে না থাকায় সে সুযোগে তার বাড়ির ভাড়াটিয়া শিশু কন্যা ঢেকে বাসায় তার কক্ষে নিয়ে আসে। এসময় শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় সে কামড়িয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। শিশুটির ডাক চিৎকারে তার পাশের বাসার ভাড়াটিয়ারা দৌড়ে এসে দরজা নক করলে সে শিশুটিকে ছেড়ে দেয়। শিশুর শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের আঘাত দেখে স্থানীয় লোকজন লম্পট কালাম বাচুর্চিকে উত্তম মধ্যম দিতে শুরু করে। পরে স্থানীয় কিছু দালালচক্র কালাম বাচুর্চির সাথে ৫ লক্ষ টাকা রফাদফা করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় এলাকায় জানাজানি হওয়ার পর উভয়পক্ষকে নিয়ে মাদ্রাসা রোড বৈশাখী ভিলায় শালীশি বৈঠকে বসে। মামলা না করার জন্য দালালচক্ররা শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখায়। পরে শিশুটির বাবা তাকে নিয়ে মডেল থানায় আসলে ঐ দালালচক্ররা থানায় এসে তাদের কে পুনরায় ভয় দেখিয়ে থানা থেকে নিয়ে আসে। আরো জানা যায়, বিপনীবাগের কালাম বাচুর্চি এ ধরনের অনেক ঘটনা ঘটিয়েছে। তার বাসায় ভাড়াটিয়া মহিলাদের টাকার লোভ দেখিয়ে শ্লীলতহানি করেছে। অবশেষে শিশু বাচ্চটির উপর নজর পরলে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও নিন্দদের সৃষ্টি হয়েছে।
